বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের প্রতি নতুন সতর্কবার্তা দিলো আইআরজিসি

মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের প্রতি নতুন সতর্কবার্তা দিলো আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ নিয়ে এক নতুন বিবৃতিতে আইআরজিসি পশ্চিম এশিয়ার জনগণের উদ্দেশে এই সতর্কবার্তা দেয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরান।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষ মার্কিন ও জায়নবাদী বাহিনী, যারা নিজেদের সামরিক ঘাঁটি রক্ষার সাহস ও সক্ষমতা রাখে না, তারা ইসলামি যোদ্ধাদের হামলার ভয়ে বেসামরিক স্থাপনাকে ব্যবহার করে নিরীহ মানুষকে মানবঢাল হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে।’

আইআরজিসি আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী ও দখলদার জায়নবাদী শাসন, যারা নির্বিচারে ইরানি বেসামরিক মানুষকে হত্যা করছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার জন্য লক্ষ্যবস্তু বানাচ্ছে, তাদের নির্মূল করা আমাদের দায়িত্ব। তাই আমরা যেখানে তাদের খুঁজে পাব, সেখানে আঘাত হানব। এ কারণে আপনাদের প্রতি আহ্বান, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত মার্কিন ঘাঁটির আশপাশের এলাকা ত্যাগ করুন।'

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক ব্যক্তি নিহত হন।

ওইদিন থেকে শুরু হওয়া অভিযান লাগাতারভাবে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলার শিকার হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একাধিক ধাপ পরিচালনা করে দখলকৃত অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোকে পরিণত করেছে লক্ষ্যবস্তুতে।

আরও

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২