সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে একযোগে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

মধ্যপ্রাচ্যে একযোগে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

মধ্যপ্রাচ্যে একযোগে জর্ডান, বাহরাইন ও কুয়েতের চারটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এ হামলায় মার্কিন ঘাঁটিগুলোর একাধিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নুর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অঞ্চলে থাকা শত্রু ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

দেশটির এক সামরিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। গত ৪৮ ঘণ্টায় শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করে চিহ্নিত স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরে গেছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রথম ধাপে এ হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজকে থামানোর জন্য আইআরজিসি নৌবাহিনীর একটি অভিযানের পর যুক্তরাষ্ট্র প্রথমে হামলা চালায়। এরপর থেকে দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। জাহাজ দুটির বিরুদ্ধে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেওয়া, অবৈধভাবে চলাচল করা এবং নৌচলাচলে বিপদ সৃষ্টির অভিযোগ আনা হয়েছিল।

আইআরজিসি বলেছে, তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, তাদের মহাকাশ বাহিনী হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি–৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক পদক্ষেপের জবাবে এসব হামলা চালানো হয়েছে। প্রতিশোধমূলক হামলা অব্যাহত রয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, হামলায় আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার পর আবারও সাইরেন বাজানো হয়েছে। জনগণকে শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে সতর্ক করা হয়েছে।

কুয়েতেও বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমার ভেতরে ‘শত্রুপক্ষের ছোড়া লক্ষ্যবস্তু’ মোকাবিলা করছে।

সংস্থাটি বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ফলে হামলা প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। জনসাধারণকে নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

আন্তর্জাতিক

পুরোনো যোগাযোগব্যবস্থার ত্রুটিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে বিপর্যয়

একটি রক্ষণাবেক্ষণকাজ, আর তাতেই কার্যত থমকে গেল যুক্তরাষ্ট্রের আকাশপথ। পুরোনো তামার তারের যোগাযোগব্যবস্থা বদলে ফাইবার কেব...

২০২৬-১১-১৫ ১০:৪৪

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

আন্তর্জাতিক

চীনে ঐতিহাসিক বৈঠকে তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠক...

২০২৬-১১-১৪ ১০:১৬

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

আন্তর্জাতিক

যুদ্ধ থামার ইঙ্গিত ট্রাম্পের, ইরানের শর্তে আটকে শান্তির পথ

যুদ্ধের দামামা কিছুটা স্তিমিত, কিন্তু শান্তির দরজা এখনো পুরোপুরি খোলেনি। আট মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর মার...

২০২৬-১১-১০ ১৯:৩৭

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

আন্তর্জাতিক

চার দেশে ব্যালট বিপ্লব, কর্তৃত্ববাদের বিরুদ্ধে গণতন্ত্রের নতুন বার্তা

বিশ্বের চার প্রান্তে সাম্প্রতিক চারটি নির্বাচনে বড় ধাক্কা খেয়েছেন কর্তৃত্ববাদী প্রবণতার নেতারা। ব্রাজিল, সার্বিয়া, ইসরায়...

২০২৬-১১-১০ ১১:৫৩

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

আন্তর্জাতিক

গুরুর ছায়া ছেড়ে নিজের পথে ভ্যান্স, লক্ষ্য হোয়াইট হাউস!

ট্রাম্পের সবচেয়ে অনুগত সহযোগীদের একজন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। ট্রাম্প...

২০২৬-১১-০৮ ১৯:৫৮

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮