নিহত ইসমাইল হোসেন ওই এলাকার সেলুন শ্রমিক আবুল কালামের ছেলে।
নিহতের মা রাহেলা বেগম জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে ইসমাইল বাড়িতে এসে তাঁর কাছে ২০০ টাকা চান। সে সময় তাঁর কাছে কোনো টাকা না থাকায় তিনি অন্যের কাছ থেকে টাকা ধার করতে যান। কিছুক্ষণ পর টাকা জোগাড় করে বাড়িতে ফিরে তিনি ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইলের বাবা আবুল কালাম গ্রামে গ্রামে ঘুরে মানুষের চুল কাটার কাজ করেন। কাজের প্রয়োজনে তিনি বাড়ির বাইরে থাকেন এবং চার-পাঁচ দিন পরপর বাড়িতে ফেরেন। ঘটনার সময়ও তিনি বাড়িতে ছিলেন না। পরদিন ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।