বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মায়ের বয়স ১৩০, মেয়ের ১০০

মায়ের বয়স ১৩০, মেয়ের ১০০

নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের এক হৃদয়স্পর্শী গল্প এখন আলোচনায়। বয়সের ভারে ন্যুব্জ ১৩০ বছরের এক মায়ের দেখভাল করছেন তারই প্রায় ১০০ বছর বয়সী মেয়ে। জীবনের শেষ প্রান্তে এসে একে অপরই তাদের সবচেয়ে বড় ভরসা।

ফাতেমা বেগম ও তার মেয়ে মানিকজান দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করছিলেন। স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। আর প্রায় এক দশক আগে মারা যান তার একমাত্র ছেলে। এরপর থেকে মা-মেয়ে একে অপরকে সঙ্গ দিয়েই কঠিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স কম উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের মধ্যে। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও একটি নিরাপদ ঘরের স্বপ্ন তাদের বহুদিনের অপূর্ণ ছিল।

তাদের অসহায় অবস্থার খবর পেয়ে এগিয়ে আসে মানবিক সেবা ফাউন্ডেশন। প্রথমে খাদ্যসহায়তা দেওয়ার পর তাদের ঝুঁকিপূর্ণ বসতঘর দেখে একটি টেকসই ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।

নতুন ঘরের খবর পেয়ে আবেগে আপ্লুত হন মা-মেয়ে। শত বছরের স্মৃতি, সুখ-দুঃখ আর হারিয়ে যাওয়া দিনের গল্প বলতে বলতে তাদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

জীবনের প্রায় পুরোটা সময় দারিদ্র্য আর সংগ্রামের সঙ্গে লড়াই করেই কেটেছে তাদের। শেষ বয়সে একটি নিরাপদ ঘর যেন তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্থানীয়দের প্রত্যাশা, সমাজের আরও বিত্তবান ও মানবিক মানুষ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ফাতেমা ও মানিকজানের মতো অনেকের জীবনেই ফিরবে নিরাপত্তা, স্বস্তি এবং নতুন আশার আলো।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬