শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী

মাদক-সীমান্ত অপরাধ ঠেকাতে সমন্বিত উদ্যোগ চান পার্বত্যমন্ত্রী

মাদক সমস্যা, সীমান্ত অপরাধ ও শরণার্থী কেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী করার প্রতিশ্রুতি

কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের ভৌগোলিক ও সামাজিক সম্পর্কের কথা তুলে ধরে পার্বত্যমন্ত্রী বলেন, মাস্টারপ্ল্যান অনুযায়ী কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম একই সুতোয় গাঁথা। কক্সবাজার ও বান্দরবানসহ দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে এবং দেশ-বিদেশে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

কক্সবাজারের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনসহ বিভিন্ন খাতে উন্নয়নের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতেও সমন্বিত উদ্যোগের তাগিদ

রোহিঙ্গা শরণার্থীদের প্রসঙ্গে পার্বত্যমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ মাদক কারবার, চোরাচালান, নারী ও অবৈধ অস্ত্র পাচারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।

এসব সংকট মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের সমন্বয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পেশ করার কথা বলেন তিনি।

একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগিতায় স্থানীয় সমস্যাগুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পার্বত্যমন্ত্রী।

আরও

নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের সেবা পাবে যশোরবাসী: প্রতিমন্ত্রী অমিত

সারা দেশ

নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের সেবা পাবে যশোরবাসী: প্রতিমন্ত্রী অমিত

নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

২০২৬-০৯-২৫ ১৫:৪৯

জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

সারা দেশ

জ্বালানি পরিস্থিতি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে সাময়িক বিলম্ব হলেও দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক...

২০২৬-০৯-২৫ ১৫:০১

সংসদের বাইরে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে বিরোধী দল

সারা দেশ

সংসদের বাইরে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে বিরোধী দল

সংসদের বাইরে বিরোধী দল সরকার ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম...

২০২৬-০৯-২৫ ১৪:৪৮

যুবদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের নানা উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

সারা দেশ

যুবদের দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের নানা উদ্যোগ: সমাজকল্যাণমন্ত্রী

শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং শিশুদের সুষম বিকাশে সরকার...

২০২৬-০৯-২৫ ১৪:৪১

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি: মিয়া গোলাম পরওয়ার

সারা দেশ

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দল...

২০২৬-০৯-২৫ ১৪:৩৫