রোববার (৫ জুলাই) ধামরাই থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশিকে জনগণের সাহায্য করতে হবে আরও শক্তিশালী করার জন্য।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুর রহমান ফরহাদ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং পুলিশ-জনতার অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ।