সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

‘মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না’

‘মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না’

গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেলে প্রাণ হারান আলিফের মা জ্যোৎস্না বেগম।

‘আমি আর আমার মা বাসের মধ্যে পাশাপাশি বসে ছিলাম। হঠাৎ বাস নদীতে পড়ে গেলে মা আমাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বের করে দেয়। কিন্তু মানুষের চাপে মা আর বের হতে পারেনি। আমি পানিতে ভাসছিলাম, পরে একজন গামছা দিয়ে টেনে আমাকে ওপরে তোলে। এরপর আর মাকে দেখিনি।’

গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেলে প্রাণ হারান আলিফের মা জ্যোৎস্না বেগম।

নিহত জ্যোৎস্না বেগম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড় চর বেনিনগর গ্রামের মান্নান মণ্ডলের মেয়ে। প্রায় পাঁচ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র সন্তান আলিফকে নিয়েই ছিল তার পৃথিবী। ঢাকার বাইপাইলে একটি পোশাক কারখানায় কাজ করে সংসার চালাতেন তিনি। মা-ছেলের সেই সাজানো সংসার এখন তছনছ।

সরেজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। আলিফের নানি শাহেদা বেগম মেয়ের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন।

বিলাপ করতে করতে তিনি বলেন, ১৯ মার্চ ঈদের ছুটিতে মেয়ে আর নাতি বাড়িতে এসেছিল। ২৫ মার্চ আমি নিজে তাদের বাসে তুলে দিই। ঘাটে পৌঁছে মেয়ে ফোন দিয়ে বলেছিল— ‘মা, আমরা এখন ঘাটে।’ কথা বলতে বলতেই হঠাৎ চিৎকার করে উঠল, বলল— ‘আম্মা, বাস পদ্মায় পড়ে যাচ্ছে!’ এরপর আর কোনো কথা শুনতে পাইনি। আমার মেয়েটা ফোনে কথা বলতে বলতেই নদীর তলে চলে গেল।

আলিফের পরিবার জানায়, বাসটি যখন ডুবছিল, তখন নিজের জীবনের পরোয়া না করে একমাত্র সন্তানকে বাঁচাতে জানালার সরু পথ দিয়ে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন জ্যোৎস্না। আলিফ বেঁচে ফিরলেও অভাগী মা আর ফিরতে পারেননি।

আলিফের মামি মিতা বেগম বলেন, আলিফ বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু ওর আপন বলতে আর কেউ রইল না। আমরা মামা-মামিরা আছি, কিন্তু মায়ের জায়গা কি আর কেউ নিতে পারে?

পুরো এলাকায় এখন শোকের ছায়া। একটি মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল এক সংগ্রামী মায়ের প্রাণ, আর এক শিশুকে ঠেলে দিল অনিশ্চিত ভবিষ্যতের দিকে।

আরও

বান্দরবানের শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

বান্দরবানের শিলক খাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

বান্দরবানের শিলক খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) বিকালে প্রেসক্...

২০২৬-০৮-১৭ ১৭:১৯

ফেসবুক পোস্ট ঘিরে মামলায় তানভীরের জামিন নাকচ

সারা দেশ

ফেসবুক পোস্ট ঘিরে মামলায় তানভীরের জামিন নাকচ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউ...

২০২৬-০৮-১৭ ১৭:১৮

গাইবান্ধায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

সারা দেশ

গাইবান্ধায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে শাওন মিয়া (২৫) নামের এক যু...

২০২৬-০৮-১৭ ১৭:১৬

অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক

সারা দেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আফরোজা বেগম (১৮) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ বাড়ির উঠানে ফেলে রে...

২০২৬-০৮-১৭ ১৭:১৫

মহেশপুরে অবৈধ হাট বসিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় প্রশাসন

সারা দেশ

মহেশপুরে অবৈধ হাট বসিয়ে লাখ লাখ টাকা চাঁদাবাজি, অসহায় প্রশাসন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুরে ‘ড্রাগন হাট’ বসিয়ে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।...

২০২৬-০৮-১৭ ১৫:০৯