শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লুট-পাচার করে দেশকে পঙ্গু করে গেছে আওয়ামী লীগ: রাজবাড়ীতে অর্থ উপদেষ্টার তীব্র অভিযোগ

লুট-পাচার করে দেশকে পঙ্গু করে গেছে আওয়ামী লীগ: রাজবাড়ীতে অর্থ উপদেষ্টার তীব্র অভিযোগ

আওয়ামীলীগ দীর্ঘ ১৭ বছর ধরে জনগণের অর্থ লুট করে পাচার করছে,ধ্বংস করেছে স্বাস্থ্য ও শিক্ষা খাত যার খেসারত আমাদের দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর।

শনিবার (৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে স্কুল বেঞ্চ, লাইট, ফ্যান, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও স্যানেটারি ন্যাপকিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডা. রাশেদ আল মাহামুদ তিতুমীর বলেন, অবাদ ও সুষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। আমরা জনগণের অর্থ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছি। পতিত সরকার সমাজটাকে অচল করে গেছে, সংস্কৃতি বিলুপ্ত করেছে এবং শিক্ষা খাতের মেরুদন্ড ভেঙেছে আমরা সেটা পুনরুত ধরে কাজ করছি।

তিনি আরও বলেন, পতিত সরকার শুরু অর্থ পাচার করেই ক্ষ্যান্ত হয়নি ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে শিক্ষা খাত ধ্বংস করেছে রেখে গেছে কিছু ভবন। যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিয়ে গেছে। পরিকল্পিতভাবে একটি জাতিকে শেষ করার জন্য যা যা করার দরকার তারা করে গেছে।

তিনি আরও বলেন, পতিত সরকার বাংলার মানুষের স্বাধীনতা হরণ করেছে, পিষ্ট করেছে অধিকার এগুলো করেছে রাষ্ট্রযন্ত্র অপব্যবহারের মাধ্যমে।অথচ এই রাষ্ট্র নাগরিকের হওয়ার কথা ছিল।অথচ তারা মাদকাসক্ত, বেকার, পঙ্গু একটা যুবসমাজ রেখে গেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ ব্যয় করা হবে ধাপে ধাপে। এছাড়াও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করা হচ্ছে।

রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন এর সভাপতিত্বে ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য (রাজবাড়ী-২) মো: হারুন-আর-রশিদ,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক মো: আব্দুস সালাম মিয়া উপস্থিত ছিলেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮