লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে মশক নিধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল, জাময়াতের জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম ও লক্ষ্মীপুর শহর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ প্রমুখ।
জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া দিন দিন বেড়ে চলেছে। মশা থেকে এ রোগ বিস্তার হয়। এজন্য মশা নিধনে সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশারি টানিয়ে রাতে ঘুমাতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও কার্যক্রম উদ্বোধন করেছি।