শুক্রবার, ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

লেবাননে গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত

লেবাননে গোলার আঘাতে ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোলার আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান। ২০ বছর বয়সী এ দখলদার গোলানি বিগ্রেডের ১২নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি দেকেল নামে একটি এলাকার বাসিন্দা ছিলেন।

গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে হামলা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ঘরবাড়ি ধ্বংস করা এবং হিজবুল্লাহদের যোদ্ধাদের টার্গেট করা অব্যাহত রেখেছিল। এরপর হিজবুল্লাহও জবাব দেওয়া শুরু করে।

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের যেসব সেনা রয়ে গিয়েছিল। তাদের টার্গেট করে ফাইবার অপটিকযুক্ত ড্রোন ছুড়ছে হিজবুল্লাহ। এসব ড্রোন প্রতিহত করার প্রযুক্তি ইসরায়েলের কাছে না থাকায় তাদের সেনারা নিয়মিত হামলার শিকার হচ্ছে। এরমধ্যে হিজবুল্লাহর গোলার আঘাতে এক সেনার মৃত্যু হলো।

যুদ্ধবিরতি শুরুর পর সবমিলিয়ে ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও

আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তি করা উচিত: ট্রাম্প

আন্তর্জাতিক

আর ধৈর্য ধরতে পারছি না, ইরানের চুক্তি করা উচিত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে তার ধৈর্য প্রায় শেষ হয়ে এসেছে। সেইসঙ্গে দ্রুত একটি সমঝোতায়...

২০২৬-০৫-১৫ ১০:৩২

চীনের মার্কিন তেল কেনার ইঙ্গিতে বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক

চীনের মার্কিন তেল কেনার ইঙ্গিতে বাড়ল জ্বালানি তেলের দাম

চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার আগ্রহ দেখিয়েছে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বাল...

২০২৬-০৫-১৫ ১০:২৮

হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক

হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের

ইরানকে আবারও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে হয় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক চুক্তিতে পৌঁছা...

২০২৬-০৫-১৫ ১০:২৭

ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১

আন্তর্জাতিক

ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১

প্রবল শিলাবৃষ্টি, ভারি বর্ষণ ও বজ্রপাতে ভারতের উত্তর প্রদেশে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন। গত বুধ...

২০২৬-০৫-১৫ ০৯:১০

অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

আন্তর্জাতিক

অর্থনৈতিক সঙ্কট, প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। খ...

২০২৬-০৫-১৫ ০৯:০৯