সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

 

লালমনিরহাটের পাটগ্রামে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন। 

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশাটি ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৮ জন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে-সকলে পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

আরও

গাইবান্ধার অপহৃত শিক্ষার্থীকে রংপুর থেকে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার-৪

সারা দেশ

গাইবান্ধার অপহৃত শিক্ষার্থীকে রংপুর থেকে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার-৪

গাইবান্ধার সদর উপজেলার অপহৃতা নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে রংপুরের মহা-নগর কাতলা কাছনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘট...

২০২৬-০৯-২৭ ২০:৪৫

ভারত পালানোর সময় চেকপোস্টে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

সারা দেশ

ভারত পালানোর সময় চেকপোস্টে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেপ্তা...

২০২৬-০৯-২৭ ২০:৪৪

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

সারা দেশ

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন খাইরুল আমিন রুহুল সরকার (৫০) নামে কার্যক্...

২০২৬-০৯-২৭ ২০:৩৩

চুরি হওয়া কোটি টাকার কষ্টিপাথরের প্রতিমাসহ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

সারা দেশ

চুরি হওয়া কোটি টাকার কষ্টিপাথরের প্রতিমাসহ অলংকার উদ্ধার, গ্রেপ্তার ৪

ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি হওয়া কষ্টিপাথরের কালী প্রতিমাসহ মূল্যবান অলংকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটন...

২০২৬-০৯-২৭ ১৯:৩৯

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

সারা দেশ

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকের পর ৩০ বিলিয়ন ডলারের...

২০২৬-০৯-২৭ ১৮:৩৭

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

সারা দেশ

বিশ্ব নদী দিবস ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী...

২০২৬-০৯-২৭ ১৮:৩০