বুধবার, ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুয়াকাটায় জেলের জালে ধরা পরলো বিরল প্রজাতির "লজ্জাবতী কাঁকড়া"

কুয়াকাটায় জেলের জালে ধরা পরলো বিরল প্রজাতির "লজ্জাবতী কাঁকড়া"

পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ‘বক্স ক্রাব’ বা ‘লজ্জাবতী কাঁকড়া’। অদ্ভুত আকৃতির এ সামুদ্রিক কাঁকড়া নিয়ে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে।‎

‎মঙ্গলবার (১১ আগস্ট) কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে ইলিয়াশ মাঝির মাছধরা ট্রলারের জেলেরা অন্যান্য মাছের সঙ্গে কাঁকড়াটি নিয়ে আসেন ‘আঁখি ফিশ’ নামের একটি মাছের আড়তে। তবে কাঁকড়াটি খাওয়া যায় কি না, এ নিয়ে সংশয় থাকায় জেলেরা এটি বিক্রি না করে খাপড়াভাঙ্গা নদীতে ছেড়ে দেন।

আঁখি ফিশের মো. আলামিন বলেন, অন্য মাছের সঙ্গে কাঁকড়াটি জেলেদের জালে ধরা পড়ে। এ ধরনের কাঁকড়া সাধারণত দেখা যায় না।

‎তাই এটি নিয়ে জেলেদের মধ্যেও কৌতূহল তৈরি হয়। বক্স ক্রাবের খোলস গোল ও বেশ চওড়া। সাধারণ কাঁকড়ার তুলনায় এর শরীর অনেকটা গোলাকার। খোলস উঁচু ও শক্ত এবং ওপরের অংশ গম্বুজের মতো।

‎খোলসজুড়ে ঘন কালচে-ধূসর ছোট ছোট দাগ রয়েছে। দুই পাশে থাকা বড় ও মোটা দাঁড়া এ কাঁকড়ার অন্যতম বৈশিষ্ট্য।
‎কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বক্স ক্রাব উষ্ণমণ্ডলীয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক কাঁকড়া। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। সাধারণত বালুময়, কাদাময় নরম সমুদ্রতলে এবং কখনো প্রবাল প্রাচীরসংলগ্ন এলাকায় ১০ থেকে ১০০ মিটার গভীরতায় এদের পাওয়া যায়।

‎কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ প্রজাতির কাঁকড়া সচরাচর দেখা যায় না। এ কারণে স্থানীয় মানুষ সাধারণত এগুলো খায় না। তবে যেসব এলাকায় এ কাঁকড়া বেশী পাওয়া যায়, সেখানে এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

‎শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী বলেন, এ কাঁকড়ার বিশেষ বৈশিষ্ট্য হলো অত্যন্ত শক্ত ও চওড়া দুটি দাঁড়া, যা সামনে ভাঁজ করে মুখ ঢেকে রাখতে পারে। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় এ ধরনের কাঁকড়ার উপস্থিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। উপকূলে এমন কম পরিচিত সামুদ্রিক প্রাণী পাওয়া গেলে শুধু আহরণ নয়, প্রজাতি, বিস্তৃতি ও প্রাচুর্য নথিবদ্ধ করাও গুরুত্বপূর্ণ।

আরও

চেম্বারের পরিচালক, স্ত্রী ও কাজের মেয়ে খুন : বিদুৎ না থাকায় বন্ধ ছিল সিসি ক্যামেরা

সারা দেশ

চেম্বারের পরিচালক, স্ত্রী ও কাজের মেয়ে খুন : বিদুৎ না থাকায় বন্ধ ছিল সিসি ক্যামেরা

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার...

২০২৬-০৮-১২ ১৮:০৬

নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

সারা দেশ

নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক মোহাম্মদ নাঈম খানের বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয়...

২০২৬-০৮-১২ ১৮:০৪

মেহেরপুর হাসপাতালে বিএনপি-জমায়াত কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজেনা

সারা দেশ

মেহেরপুর হাসপাতালে বিএনপি-জমায়াত কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজেনা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের পরিদর্শনকালে দ্বন্দ্বে জড়ালেন বিএনপি ও জ...

২০২৬-০৮-১২ ১৮:০৩

গাইবান্ধায় রাস্তা নিয়ে বিরোধে শিক্ষকের বাড়িতে লুটপাট, রেকর্ডভুক্ত হয়নি মামলা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা নিয়ে বিরোধে শিক্ষকের বাড়িতে লুটপাট, রেকর্ডভুক্ত হয়নি মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়িতে বাড়ির উঠোন দিয়ে রাস্তা না দেয়ায় স্কুল শিক্ষক মোশাররফ হোসেন ভুঁইয়ার বাড়িতে...

২০২৬-০৮-১২ ১৮:০১

মহিপুরে মাদ্রাসা শিক্ষক ও প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সারা দেশ

মহিপুরে মাদ্রাসা শিক্ষক ও প্রবাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর মহিপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসা শিক্ষক, প্রবাসী ও স্থানীয় সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা চ...

২০২৬-০৮-১২ ১৮:০০