সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে বন্যার্ত ১৬০ পরিবারকে শুকনো খাবার দিল প্রশাসন

কুড়িগ্রামে বন্যার্ত ১৬০ পরিবারকে শুকনো খাবার দিল প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদী–তীরবর্তী বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে উপজেলার রামহরি, খিতাবখাঁ, সরিষাবাড়ি ও গতিয়াসাম এলাকায় এসব সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গত চার–পাঁচ দিন ধরে তিস্তা নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি এবং নিচু এলাকার ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়ে। একই সঙ্গে কয়েকটি এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমসহ প্রশাসনের কর্মকর্তারা বন্যা ও ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় ১৬০টি পরিবারের মধ্যে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়।

সহায়তা বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম লাভলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত এবং ইউপি সদস্য আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।

রামহরি গ্রামের স্কুলশিক্ষক মজিবর রহমান বলেন, রামহরি ও খিতাবখাঁ গ্রামে তিস্তা নদীর প্রায় দেড়শ মিটার এলাকা অরক্ষিত রয়েছে। সেখানে প্রায় অর্ধশতাধিক পরিবার বসবাস করছে। যেকোনো সময় নদীভাঙনে তাঁদের বাড়িঘর বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অন্য এলাকায় প্রতিরক্ষা কাজ হলেও এখানে কোনো কাজ হচ্ছে না। তাঁরা ত্রাণ নয়, ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা চান।

সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা কুলসুম বেগম শুকনো খাবার পেয়ে বলেন, ‘হামরা বানত এগল্যা পায়া খুব খুশি।’

রামহরি মৌজার ইউপি সদস্য আব্দুল বাতেন মিয়া বলেন, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, রামহরি ও খিতাবখাঁ এলাকায় তিস্তা নদীর অরক্ষিত অংশে প্রতিরক্ষা কাজের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তিনি জনগুরুত্বপূর্ণ এলাকা বিবেচনায় ভাঙনকবলিত স্থানে দ্রুত কাজ সম্প্রসারণের আশ্বাস দিয়েছেন। তাঁর মতে, সেখানে কাজ হলে মানুষের দুর্ভোগ লাঘব হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭