সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আগমনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই (নিরস্ত্র) ইমরান হোসেনের নেতৃত্বে আগমনী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চর হরিকেশ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবু লাইচ শামসুদোহা শাওনকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

আরও

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সারা দেশ

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নজরুল বর্ষ উপলক্ষে মাগুরায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক ‘জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হ...

২০২৬-০৮-৩১ ১৮:১৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

সারা দেশ

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাগুরায় ওজোপাডিকো শ্রমিকদের অনশন ও কর্মবিরতি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানী লিঃ (ওজোপাডিকো)-এর আওতাধীন ২১ জেলার লাইন সাহায্যকারী (গেটিজ) কর্মীরা বয়স ও শিক্ষাগত...

২০২৬-০৮-৩১ ১৮:১১

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সারা দেশ

মেঘনা নদীর ২৪১ একর জমি দখলের অভিযোগ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর জমি দখলের অভিযোগ উঠেছে মেঘনা গ্রুপের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে জা...

২০২৬-০৮-৩১ ১৮:০৫

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

সারা দেশ

আইএসডিতে দ্বিতীয় ‘ডিপ্লোম্যাটিক ইনডোর গেমস’ -এর আয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ক্রীড়ার মাধ্যমে কূটনীতি, বন্ধুত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টদের নিয়ে গ...

২০২৬-০৮-৩১ ১৭:৫৯

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

সারা দেশ

মিমের মৃত্যু, পালিয়ে বেড়ানো স্বামী-শ্বশুর গ্রেপ্তার

বিয়ের পর সংসারটা ভালোই চলবে—এমন স্বপ্ন নিয়েই স্বামীর ঘরে গিয়েছিলেন মিম খাতুন (২৩)। কিন্তু সেই সংসারেই নাকি বারবার উঠেছিল...

২০২৬-০৮-৩১ ১৭:৫৭