বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কৃষিজমিতে বিষ প্রয়োগ, ৩০ দেশীয় পাখির মৃত্যু

কৃষিজমিতে বিষ প্রয়োগ, ৩০ দেশীয় পাখির মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে কৃষিজমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনে বিষ প্রয়োগের পর সেই ধান ও বিষাক্ত পোকামাকড় খেয়ে প্রায় ২০ থেকে ৩০টি দেশীয় পাখির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত জমির মালিকের ছেলেকে জরিমানা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে তাকে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার মদনা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আতিয়ার রহমান তার জমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য বিষ প্রয়োগ করেন। সেই জমির বিষমিশ্রিত ধান ও বিষাক্ত পোকামাকড় খেয়ে রাত থেকে রোববার (১৬ আগস্ট) দিনভর বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি মারা যেতে থাকে।

একসঙ্গে বেশ কিছু দেশীয় পাখির মৃত্যুর ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাটি পরিদর্শনে যায় উপজেলা প্রশাসন।

রোববার রাতে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম। এ সময় তিনি জমির পরিস্থিতি পরিদর্শন করেন এবং জমির মালিকের ছেলে রাজনকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে রাজন জমিতে বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করেন। পরে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর এর ক্ষতিকর প্রভাব বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ আদালত রাজনকে ৫০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য তাকে সতর্ক করা হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীন আলম ঢাকা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, কৃষিজমিতে বিষ প্রয়োগের ফলে ২০ থেকে ৩০টি পাখি মারা গেছে। জমির মালিক জানিয়েছেন, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। ফসল রক্ষায় কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের অবশ্যই সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কৃষকদের আরও সচেতন হতে হবে।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩