শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কর্মশালায় বক্তারা পূর্ব প্রস্তুতিতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব

কর্মশালায় বক্তারা  পূর্ব প্রস্তুতিতে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় পূর্ব প্রস্তুতির গুরুত্ব আবারও সামনে এসেছে।সময়মতো সতর্কবার্তা অনুসরণ, নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়া এবং জরুরি প্রস্তুতি গ্রহণ করলে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এর বাস্তবায়নে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় পাথরঘাটা উপজেলা পরিষদের চতুর্থ তলায় হলরুমে কর্মশালায় এ দাবি করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. মিরাজ হোসেন।

আলোচনায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংস্থা জনগণকে নিরাপদে যাওয়া, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি সামগ্রী সংরক্ষণ এবং ঘরবাড়ি সুরক্ষিত করার মতো পদক্ষেপ মানুষকে দুর্যোগ মোকাবিলায় সহায়তা করে।

তাদের মতে, সচেতনতা ও আগাম প্রস্তুতিই দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। তারা উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলা এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার ও স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকলে ঘূর্ণিঝড়ের ক্ষতিকর প্রভাব অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই দুর্যোগের সময় সবাইকে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলো সচল রাখা, ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করনের বিষয় গুরুত্বারোপ করেন।

উপজেলা সমন্বয়কারী মো. মিরাজ হোসেন বলেন, জাতীয় পর্যায়ে বহুমাত্রিক দুর্যোগ ভিত্তিক আগাম ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবেলা ব্যবস্থা শক্তিশালী করনের মাধ্যমে বাংলাদেশের বহু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর রানহানি আত্মসমাজের এবং মানবিক চাহিদা হ্রাস করা এ প্রকল্পের লক্ষ। এছাড়াও প্রভাব ভিত্তিক পূর্বাভাস ও আগাম সর্তকতা ব্যবস্থা উন্নত করা, দুর্যোগ অর্থায়ন ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কমিউনিটি সুরক্ষা ও সক্ষমতা জোরদার করা, কমিউনিটি পর্যায়ে বহুমুখী দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করাও এ কাজের উদ্দেশ্য।

 

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪