মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি

দর্শনা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বৃহস্পতিবার আনুমানিক ভোর ৪টার দিকে সীমান্ত পিলার ৭৬/৪-এস বরাবর অবস্থিত গেট দিয়ে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা ৫ জনকে পুশইন করার চেষ্টা চালায়।

পাঁচজনের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন ৫ বছর বয়সী শিশু রয়েছে। উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে।

বিজিবি আরও জানায়, পরবর্তীতে বিএসএফ ওই পাঁচজনকে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে বিজিবির তৎপরতায় অবৈধ পুশ-ইনের প্রচেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, ভবিষ্যতে সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩