বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কোনো পুলিশ মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে" খুলনা ডিআইজি মোস্তাফিজুর রহমান

কোনো পুলিশ মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে" খুলনা ডিআইজি মোস্তাফিজুর রহমান

মাদক নির্মুলে পুলিশ বিভাগ বদ্ধ পরিকর, কোন পুলিশও যদি মাদকের সাথে জড়িত থাকে তবে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারীর সাথে পুলিশের কোন সম্পর্ক রাখা যাবে না। এমন মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। আজ বেলা দশটার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় নানা সামাজিক কাজে পুলিশের সম্পৃক্ততার কথা উল্লেখ করে কমিউনিটি পুলিশিং এর কাজ আরো জোরদার করার পরিকল্পনার কথা জানান রেঞ্জ ডিআইজি। পাশাপাশি যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পুলিশের কার্যক্রমকে আরো বেগবান করার আশ্বাস তেন তিনি। জেলার অপরাধ নির্মূলে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশনের এবং জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মোস্তাফিজুর রহমান। 

মত বিনিময় সভায় সাংবাদিকবৃন্দরা জেলার বিভিন্ন অসংগতি ও অপরাধ নির্মাণের করণীয় সম্পর্কে মতামত পরামর্শ প্রদান করেন। এ সময় মাদকের পাশাপাশি, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, বিভিন্ন ধরনের চোর চক্র, সড়কে যানবাহনের নিরাপত্তাসহ নানা বিষয় উঠে আসে। উক্ত বিষয়গুলো সমাধানের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ । 

মত বিনিময় সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক ওয়াজেদুল হক, মাজেদুল হক মানিক, আবু সাঈদ, উম্মে ফাতেমা রোজিনা সহ বেশ কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন। 

সভায় পুলিশ বিভাগের কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯