সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে অনধিকার প্রবেশের অভিযোগ

কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে অনধিকার প্রবেশের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ কৃষি জমিতে অনধিকার প্রবেশ, জমি দখলচেষ্টা, গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী চিৎলিয়া গ্রামের মৃত মো. আশ্রব মিয়ার ছেলে জসিম উদ্দিন কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জসিম উদ্দিন উল্লেখ করেন, একই গ্রামের কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের একটি কৃষিজমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিটি তিলকপুর চক মৌজার জেএল নং-৮৬, খতিয়ান নং-১১৫৭ এবং আরএস দাগ নং-১৫৩১-এর অন্তর্ভুক্ত। জমি সংক্রান্ত বিরোধ বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে এবং আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুন দুপুর প্রায় ১টার দিকে তিনি বাজারে অবস্থানকালে অভিযুক্তরা তার চাচার মালিকানাধীন বিরোধপূর্ণ কৃষিজমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে দখলচেষ্টা থেকে বিরত থাকতে বললে অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে জমি থেকে বের করে দেন। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় প্রাণনাশের আশঙ্কায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের সঙ্গে আলোচনা করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত রশিদ মিয়া ও জুয়েল মিয়ার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার এসআই মিঠু রায় বলেন, চিৎলিয়া গ্রামের মৃত আব্দুল কাদির বদর মিয়ার দুই ছেলে রশিদ মিয়া ও জুয়েল মিয়া আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ কৃষিজমিতে অনধিকার প্রবেশ করে আইল কেটে দেন। এছাড়া ঘটনাটি ভিডিও ধারণ করে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। খবর পেয়ে গত ৩০ জুন,পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আদালতের নিষেধাজ্ঞা থাকা জমিতে প্রবেশ না করার নির্দেশনা দেয় এবং বিরোধের সমাধানে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ প্রদান করে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন বলেন - লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭