শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস

ক্লপ-জাভি কেউ হারেননি, শেষ মুহূর্তে জার্মানিকে রুখল নেদারল্যান্ডস

 

জার্মানির দায়িত্বে ইয়ুর্গেন ক্লপ এবং নেদারল্যান্ডসের ডাগআউটে জাভি হার্নান্দেজ দাঁড়ালেন প্রথমবারের মতো। উয়েফা নেশন্স লিগে উভয়ের প্রথম এই দেখায় অবশ্য কেউ হারেননি, পারেননি জিততেও। যদিও ম্যাচের নির্ধারিত সময়ে এগিয়েই ছিল জার্মানি। যোগ করা সময়ে ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো গোল করে ১-১ ড্র নিয়ে ম্যাচের ইতি টানেন।

 

জাতীয় দলের প্রথম ম্যাচে ক্লপ জয়বঞ্চিত হলেন নিজের (লিভারপুল ক্লাবের) সাবেক শিষ্যের গোলে। অবশ্য ম্যাচজুড়ে নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় কিছুটা এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৪ শতাংশ পজেশনের পাশাপাশি গোলের লক্ষ্যে ১০টি শট ছিল ডাচদের। বিপরীতে জার্মানি কেবল দুটি শট লক্ষ্যে রাখতে পারে।

জার্মানিকে অবশ্য বাঁচিয়েছেন গোলরক্ষক মার্ক আন্দ্রে-টের স্টেগান। ডাচদের ৯টি শটই তিনি ফিরিয়েছেন। এর আগে ১৩ মিনিটে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক কর্নারে পাওয়া প্রথম সুযোগেই হেডে জার্মানির জালে বল পাঠান। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানায় গোলের আগে ফাউলের শিকার হয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক টের স্টেগান। ফলে ক্লপের সাবেক লিভারপুল শিষ্যের গোলটি বাতিল।

৩২তম মিনিটে জার্মানি ম্যাচে এগিয়ে যায়। ফেলিক্স এনমেচা বক্সের ভেতর জটলার মাঝ দিয়ে কাছ থেকে ডাচদের জাল কাঁপান। ব্যবধান আরও বাড়তে পারত জার্মানদের। তবে চলতি মৌসমে বার্সেলোনায় যোগ দিয়ে দ্যুতি ছড়ানো করিম আদেয়েমি কাছ নেওয়া শটটি অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকে ডাচরা বিরতিতে যায়।

 

দ্বিতীয়ার্ধে নেমে স্বাগতিকরা চাপ বাড়ায়। কয়েকবার অবশ্য গোল পাওয়ার খুব কাছাকাছি থাকলেও তাদের পরাস্ত করেছেন টের স্টেগান। জার্মানির নতুন এই নম্বর ওয়ান গোলরক্ষক বেশকিছু দুর্দান্ত সেভ করেছেন। ম্যাচ গড়াচ্ছিল সফরকারীদের জয়ের পথে। তবে তাদের স্তব্ধ করে দিয়ে স্বাগতিকদের পয়েন্ট পাওয়ার উল্লাসে মাতিয়েছেন গাকপো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুবেন ফন বোমেলে ক্রস বক্সে পেয়ে প্রথম স্পর্শে তিনি ঠিকানা খুঁজে নেন।

ওই গোলে বলের যোগানদাতা (অ্যাসিস্ট) ফন বোমেলের জন্য এটি স্মরণীয় ম্যাচ হয়ে থাকল। দাদা বার্ট ফন মারভিক ও বাবা মার্ক ফন বোমেলের পর তিনিও ডাচদের হয়ে আন্তর্জাতিক অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন। পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নেমে হার এড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ফন বোমেল। ১-১ ড্রয়ের ম্যাচটি অবশ্য জার্মানি কাই হাভার্টজ ও নেদারল্যান্ডস ব্রায়ান ব্রবির চোটের দুশ্চিন্তা নিয়ে শেষ করেছে।

আরও

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

খেলাধুলা

‘তিন মোড়লে’র এক বছরের সূচি প্রায় চূড়ান্ত, বাংলাদেশসহ বাকিরা অপেক্ষায়

পরবর্তী ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) নিয়ে আলোচনায় বসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নিয়ে চলতি সপ্তাহে দু...

২০২৬-০৯-২২ ২৩:৪৫

এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস!

খেলাধুলা

এশিয়ান গেমসের দলে সাইফউদ্দিনের জায়গায় আলিস!

আসন্ন এশিয়ান গেমসের বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। মূলত হ্যামস্ট্রিং চোটের কারণে খেলা শুরুর আগেই বাদ...

২০২৬-০৯-২১ ২২:২৬

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

খেলাধুলা

দুই ম্যাচে ১৬ গোল হজমের পর মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য বাংলাদেশ

দুই ম্যাচে ১৬ গোল। নিজেদের জালে একের পর এক বল ঢুকেছে, অথচ প্রতিপক্ষের জালে বাংলাদেশের কোনো উত্তর ছিল না। এশিয়ান গেমসে বা...

২০২৬-০৯-২১ ১৭:৫৭