বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ২০ জন নিহত

কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, অন্তত ২০ জন নিহত

দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার একটি মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে ১৫ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান জানান, সোমবার ঘটে যাওয়া এই হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং পাঁচজন শিশু বর্তমানে বিপদের বাইরে রয়েছে।

বিস্ফোরণটি প্যান-আমেরিকান মহাসড়কের কাছে একটি টানেলের পাশে ঘটে। স্থানীয় কিছু সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ২১ জন বলেও উল্লেখ করা হচ্ছে।

ঘটনার পর কজিবিও এলাকার একটি গ্রামে শত শত মানুষ শোকসভা করেন। তারা সাদা পোশাক পরিধান করে এবং শান্তির প্রতীক হিসেবে সাদা কাপড় ও বেলুন বহন করেন।

এক শোকাহত স্বজন বলেন, নিহতদের স্বাভাবিকভাবে বার্ধক্যে মৃত্যু হওয়ার কথা ছিল, এভাবে প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার জন্য একটি মাদক-সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক ফার্ক বিদ্রোহী নেতা ইভান মোরডিসকো।

ফার্ক ২০১৬ সালে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করলেও এখনো কিছু বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। মোরডিসকোকে দেশটির অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

এ ঘটনাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে কলম্বিয়ার সবচেয়ে ভয়াবহ সহিংস ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আগামী এক মাসেরও কম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি এখন বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

 

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮