সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ

ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানিয়েছেন, হামিদা মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে খুলনা নিয়ে গেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।হনুমানটির শারীরিক সুস্থতা নিশ্চিত হওয়ার পর তাকে অবমুক্ত করা হবে। তবে যেসব অঞ্চলের হনুমানে সংখ্যা বেশি সেই এলাকায় নিয়ে গিয়ে অবমুক্ত করা হবে। সেটা যশোরের অভয়নগর কিংবা খুলনার আশেপাশের এলাকায় হতে পারে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টায় পাংশা উপজেলা বন কর্মকর্তা ও ফায়ারসার্ভিসের সহযোগিতায় লোহার খাঁচায় বন্দী করে হনুমানটিকে নিয়ে যায় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।

এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) দুপুর একটা দিকে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে চলে আসে অসুস্থ এই হনুমান।এসেই সাধারণ রোগীদের জন্য রাখা সাড়ি সাড়ি বেঞ্চের একটিতে মাথা নিচু করে বসে থাকে সে।তাকে মেডিকেল সেন্টারের স্টাফরা দেখতে আসলে হাত দিয়ে শরীরের ক্ষত স্থান দেখায়।ব্যাথা বেশি হওয়ায় হনুমানটি মাথা নিছু করে বেঞ্চে শুয়ে পড়ছে।দুই ঘন্টা পর পাংশা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের  দুই ডাক্তার এসে ব্যাথা নাশক ইঞ্জেকশন দিলে হনুমানটি মেডিকেল সেন্টার থেকে বেড় হয়ে যায়। তবে বন বিভাগের কর্মকর্তারা তাকে নজরে রাখে। 

স্থানীয় সুত্রে জানা যায়, গত এক সপ্তাহেরও বেশি সময় আগে পাংশা উপজেলার বাহাদুরপুর বাজার থেকে এক তাল বিক্রেতা ধারালো সোল দিয়ে হনুমানকে আঘাত করে।হনুমানটির আহত হলে স্থানীয়রা বন বিভাগ কে খবর দেয়। বন বিভাগ হনুমানটি উদ্ধার করে ক্ষতস্থানে সেলাই দেয়।

আরও

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

সারা দেশ

ফেনীতে শব্দদূষণ করায় ৪ বাসকে জরিমানা, ধ্বংস ৭ হাইড্রোলিক হর্ন

ফেনীর মহিপালে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে চারটি বাসকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় যানবাহনে ব্য...

২০২৬-১০-০৫ ১৯:১৭

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সারা দেশ

খুলনার কয়রার ২০ বিদ্যালয়ে নেই মুসলিম শিক্ষক, অমুসলিমরাই পড়াচ্ছেন ইসলাম শিক্ষা

সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রা উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই কোনো মুসলিম শিক্ষক। এসব বিদ্যালয়ের অধ...

২০২৬-১০-০৫ ১৯:১৬

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

সারা দেশ

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব...

২০২৬-১০-০৫ ১৯:১৫

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

সারা দেশ

এলজিইডির টেন্ডার বর্জনের ঘোষণা খুলনার ঠিকাদার কল্যাণ সমিতির

এলজিইডির উন্নয়নমূলক কাজের টেন্ডারে নির্ধারিত দর নিয়ে আপত্তি জানিয়ে টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদ...

২০২৬-১০-০৫ ১৯:১২

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

সারা দেশ

বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফ'র বিরুদ্ধে

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছ...

২০২৬-১০-০৫ ১৮:৩৮