সারা দেশ
কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর, নবজাতকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর ও পেটে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হাসপাতালে ওই নারী একটি নবজাতক প্রসব করেন। পরে নবজাতকটির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের মুন্সিবাড়ি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত তানিয়া (২৫) চাকামইয়া ইউনিয়নের বেতমোর এলাকার দুলাল হাওলাদারের মেয়ে এবং হাবিব আকনের স্ত্রী।পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তানিয়াকে চিকিৎসকের কাছে নেওয়ার পথে মুন্সিবাড়ি স্ট্যান্ড এলাকায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে তার স্বামী হাবিব আকনের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহাগ (৩০), আল-মামুন (২৬) ও শাওন (৪০)সহ কয়েকজন হাবিবকে মারধর করেন বলে অভিযোগ। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তানিয়াকেও মারধর ও পেটে লাথি দেওয়া হয় বলে পরিবারের দাবি।পরিবারের অভিযোগ, ঘটনার পর তানিয়া ও তার স্বামীকে প্রায় দুই ঘণ্টা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তানিয়া একটি নবজাতক প্রসব করেন। কিছুক্ষণ পর নবজাতকটির মৃত্যু হয়।তানিয়ার বাবা দুলাল হাওলাদার অভিযোগ করে বলেন, সোহাগ,আল-মামুন ও শাওন তার মেয়ে ও জামাইকে মারধর করে আহত করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তানিয়ার স্বামী হাবিব আকন বলেন, “তারা আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে এবং চিকিৎসা নিতে বাধা দিয়েছে। আমার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই মারা গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর তানিয়া সন্তান প্রসব করেন। নবজাতকটির শ্বাস-প্রশ্বাস ছিল এবং কিছু সময় অক্সিজেন দেওয়া হয়। পরে নবজাতকটির মৃত্যু হয়। তবে চিকিৎসা দেওয়ার পর তানিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর ফকির ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আরও
সারা দেশ
পিরোজপুরে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা নবাগত পুলিশ সুপারের
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। এ সময় জেলার আ...
২০২৬-০৯-২৭ ১৭:৩৩
সারা দেশ
পরিকল্পনা ও গবেষণার ঘাটতিতে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না
পরিকল্পনা ও গবেষণার ঘাটতি, পর্যটকবান্ধব সেবার অভাব এবং আন্তর্জাতিক পরিসরে দেশের পর্যটন গন্তব্যগুলো যথাযথভাবে তুলে ধরতে ন...
২০২৬-০৯-২৭ ১৭:০৭
সারা দেশ
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে গোদাগাড়ী পৌর আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ...
২০২৬-০৯-২৭ ১৭:০৫
সারা দেশ
কলাপাড়ায় ছাত্রদলনেতা ডিবি পুলিশ পরিচয়ে ইউনিয়ন ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধর
পটুয়াখালীর মহিপুরে ডিবি পুলিশ পরিচয়ে মেহেদী হাসান ফারুক নামে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের অভিযোগ...
২০২৬-০৯-২৭ ১৭:০৪
সারা দেশ
গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে ফের তাণ্ডব চালিয়েছে একটি কুকুর। কুকুরটির কামড়ে আহত হয়েছে নারী ও শিশুসহ আটজন। এ...
২০২৬-০৯-২৭ ১৭:০২
সারা দেশ
বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার
বান্দরবানে লামায় হাত পা ও মুখ বেঁধে বিবস্ত্র অবস্থায় মো: ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(২৭...
২০২৬-০৯-২৭ ১৭:০০