শনিবার, ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করার সময় আকাশ থেকে সমুদ্রে ছিটকে পড়ে অক্ষর শৌভিক রায় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর শৌভিক রায় খুলনা সিটি করপোরেশনের বানিয়াখামার এলাকার বাসিন্দা শেখর রায়ের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে শৌভিক ২ হাজার টাকার টিকিট কেটে প্যারাসেইলিং করেন। আকাশে প্রায় ৩০০ থেকে ৪০০ ফুট ওপরে ওঠার পর তিনি হঠাৎ সমুদ্রে পড়ে যান। পরে কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সঙ্গে থাকা এক বন্ধু অভিযোগ করেন, দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধারকাজের কোনো ব্যবস্থা ছিল না। ঘটনাস্থলে লাইফগার্ডও ছিল না। পরে একটি স্পিডবোটের মাধ্যমে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে প্যারাসেইলিং পরিচালনা এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, বৈরী আবহাওয়ার কারণে তিন দিন আগেই সব ধরনের প্যারাসেইলিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের অনুমতি ছাড়াই দরিয়ানগরে এটি পরিচালিত হচ্ছিল। ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব নজরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর, উদ্ধার জলযান ও জরুরি চিকিৎসাসেবা ছাড়া প্যারাসেইলিং পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কার্যক্রম বন্ধ রাখা উচিত।

উল্লেখ্য, এর আগেও দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরও নিরাপত্তা জোরদার না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে।

আরও

পূর্বের সরকার দিল্লীতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গপোসাগরেও জায়গা পাবেন না- রবিউল ইসলাম

সারা দেশ

পূর্বের সরকার দিল্লীতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গপোসাগরেও জায়গা পাবেন না- রবিউল ইসলাম

জুলাইয়ের গণ রায়, জনগণের ৭০ পার্সেন্ট ভোটের মাধ্যমে এদেশে ইনসাফ ভিত্তিক কল্যাণমুলক রাষ্ট্র গঠন করতে হবে। কিন্তু তারা এই র...

২০২৬-০৮-০১ ২০:১৫

‘জনগণের রায় অস্বীকার করা চলবে না’ আবিদুর রহমান

সারা দেশ

‘জনগণের রায় অস্বীকার করা চলবে না’ আবিদুর রহমান

গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না করা মানে জনগণের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা এবং তাদের সঙ্গে প্রতারণা করা—এমন মন্...

২০২৬-০৮-০১ ২০:১৪

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে জামায়াতের গণমিছিল

সারা দেশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে জামায়াতের গণমিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাইয়ের...

২০২৬-০৮-০১ ১৯:০৮

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে জামায়াতের গণমিছিল

সারা দেশ

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই শহীদদের হত্যাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে জামায়াতের গণমিছিল

গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার দ্রুত সম্পন্ন, শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত এবং গণভোটের রায় ও...

২০২৬-০৮-০১ ১৯:০৭

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সম্পাদক কাশেম

সারা দেশ

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সম্পাদক কাশেম

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্...

২০২৬-০৮-০১ ১৮:১৭

গাইবান্ধায় জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

সারা দেশ

গাইবান্ধায় জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা পৌর শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠি...

২০২৬-০৮-০১ ১৮:১৫