বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেফতার

খুলনায় অস্ত্র ও গুলিসহ  সন্ত্রাসী ভেলু গ্রেফতার

খুলনায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে শুটার মোঃ আল আমিন হাওলাদার ভেলুকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে খুলনা থানা পুলিশ নগরীর সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ রোডস্থ আমেনা মঞ্জিল নামক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

তার কাছ থেকে দেশীয় ১টি পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। সে সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

কেএমপির মিডিয়াসেলের এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে খুলনা সদর থানাধীন বড় মির্জাপুর ইউসুফ সড়কস্থ আমেনা মঞ্জিল এর নিচ তলায় পশ্চিম পার্শ্বের রুমের সান সেটের উপরে ১টি পাইপ গান ও ২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজসহ গ্রেনেড বাবু গ্রুপের শুটার মোঃ আল আমিন হাওলাদার ভেলুকে গ্রেফতার করা হয়। সে নগরীর বানিয়াখামারের বিকে মেইন রোডস্থ আকব্বার হাওলাদারের পুত্র। সে ঢাকার শাহাবাগ থানার চাঞ্চল্যকর শহিদ মিনারের সামনের জোড়া খুনের ১৬৪ ধারার জবানবন্দির পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে লবণচরা ও খুলনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আল আমিন ওরফে ভেলুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯