সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

দিবসটি উপলক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, পরিবেশ রক্ষায় এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে। এবছর পাঁচ কোটি গাছের চারা রোপণ করা হবে। এটি বতর্মান সরকারের একটি পরিবেশ বান্ধব কর্মসূচি। তিনি আরও বলেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিকে জোরদার করতে হবে। প্লাস্টিক পরিবেশকে ধ্বংস করে, প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্রতিবেশ ও পরিবেশ সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন করতে হবে। একাজে সকলে সহযোগিতা করলে সুন্দর, মানবিক, কল্যাণমূলক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সহজ হবে। তিনি সকলকে অন্তত দুইটি করে গাছের চারা রোপণ করার আহবান জানান।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী আবু রাশেদ। প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক খোন্দকার মো: ফজলুল হক। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং খুলনা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, প্রতিবছর ৫ জুন বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে কেবল এ বছর ৫ জুনের পরিবর্তে ৯ জুলাই দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭