মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত

খুলনা সন্ধ্যায় দুর্বৃত্তদের  গুলিতে দুই যুবক নিহত

খুলনায় অল্প সময়ের ব্যবধানে একই স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—মো. মঞ্জুরুল ইসলাম (২৪) ও নাজমুল (১৮)।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরার আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরে শত্রুতা এবং ফুটবল খেলাকে নিয়ে দ্বন্দের জের ধরে বুধবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রাথমিক ভাবে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে থানা পুলিশ এ কথা জানিয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় খোকন সানার ছেলে ভিকটিম মনজু সানা বিকেলে ফুটবল খেলে এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অন্য সঙ্গীদের নিয়ে ওই এলাকার একটি কালভার্টের উপর অবস্থান করছিলেন। তখন ১০/১২ জনের একদল কিশোর বয়সী সন্ত্রাসী তাদের ধাওয়া করে। মনজুরের অন্য সাথীরা পলিয়ে গেলেও ঘাতকের আগ্নেয়াস্ত্রের তপ্ত বুলেট তাঁর পেটে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত মঞ্জু আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) ।

লবনচরা থানার উপ-পরিদর্শক মোঃ আশরাফুল আলম রাত সোয়া ৯ টার দিকে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, মরদেহের পেটে একটি মাত্র গুলির ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউণ্ড গুলির খোসা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। 

এর কিছুক্ষণ পর একই এলাকায় নাজমুলকেও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নাজমুলের বাবার নাম মনির শেখ।
অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর দুই যুবক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯