বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনা বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা  টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

খুলনা বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আজ (সোমবার) ফুলবাড়ি গেটস্থ বক্ষব্যাধি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, হঠাৎ করেই দেশজুড়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে শিশুমৃত্যু বেড়ে যায়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চয়তার মধ্যমে একটি সুস্থ জাতি উপহার দেওয়া সম্ভব। তাই এই প্রার্দুভাবের হাত থেকে আমাদের শিশুদেরকে সুরক্ষার জন্য সরকার তাৎক্ষণিক মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মধ্য দিয়ে আজ খুলনাতেও এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এসময় গণমাধ্যমকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারাই পারেন সমাজের প্রতিটি স্তরের জনগণকে এই টিকা বিষয়ে সচেতন করে তুলতে। আমাদের নিজ নিজ জায়গা থেকে সকলকে সচেতন করতে হবে যেন একটি শিশুও এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে। তাহলেই এই কর্মসূচির স্বার্থকতা আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন, খুলনা ইউনিসেফ এর চীফ মোঃ কাওসার হোসেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোঃ আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা বিভাগের ১০ জেলায় ১৫ লাখ ৯৭ হাজার ৮২১ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে দুই হাজার ২৯৮৯ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

২০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারা vaxepi.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারবে।
 

আরও

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকার বকেয়া: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকার বকেয়া: প্রতিমন্ত্রী

‎বিদ্যুৎ উৎপাদনের খরচ, বকেয়া বিল আর ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা—তিন দিকের চাপ সামলে বিদ্যুৎখাতে নতুন পরিকল্পনার কথা জান...

২০২৬-০৮-২৬ ২২:৩১

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

সারা দেশ

শিক্ষক আরিফুল হত্যা আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: ত্রাণমন্ত্রী

অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরি...

২০২৬-০৮-২৬ ২২:২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

সারা দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, অসুস্থ হয়ে হাসপাতালে একই পরিবারের ৫ সদস্য

‎চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়...

২০২৬-০৮-২৬ ২২:২০

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সারা দেশ

মিরসরাইয়ে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাই করেরহাট ইউনিয়নে জোরারগঞ্জ থানার উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎‎বুধবার (২৬ আগ...

২০২৬-০৮-২৬ ২২:১৫

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

সারা দেশ

গাইবান্ধায় ত্রাণ ও পূর্ণবাসন সংস্থায় হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন পালিত

গাইবান্ধা সদর উপজেলা বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থা অতর্কিত হামলা ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মা...

২০২৬-০৮-২৬ ১৯:২৪