বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

খাস কামরায় এসআইকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

খাস কামরায় এসআইকে মারধরের ঘটনায় বিচারককে শোকজ

খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে ডেকে নিয়ে মারধরের ঘটনায় বিষয়ে ব্যাখা চেয়ে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ১০-এর বিচারক শাহিদুল ইসলামকে শোকজ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ঘটনার বিষয়ে সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আজ মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সঙ্গে গতকাল বুধবার সাক্ষাৎ করেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ডাবলুসহ পুলিশের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল। পুলিশ কর্মকর্তারা এই ঘটনায় জড়িতদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলীও তাদের সঙ্গে ছিলেন। আইনমন্ত্রী এ সময় মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন বলে একজন পুলিশ কর্মকর্তা জানান।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনের সময় ওই বিচারকের অফিস সহকারীর ব্যাগ তল্লাশি করতে চাওয়াকে কেন্দ্র করে খাসকামরায় ডেকে বিচারকের উপস্থিতিতে গত মঙ্গলবার পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠে। এ নিয়ে দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরও

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

আইন-আদালত

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ: সাবেক স্বরাষ্ট্র সচিবসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে

২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্...

২০২৬-০৮-২৭ ১৫:৩৩

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

আইন-আদালত

১২৯ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পিছিয়েছে।

২০২৬-০৮-২৭ ১৩:৫০

অস্ত্র আইনে মামলায় ব্যারিস্টার বাহারসহ ৪ জন দুই দিনের রিমান্ডে

আইন-আদালত

অস্ত্র আইনে মামলায় ব্যারিস্টার বাহারসহ ৪ জন দুই দিনের রিমান্ডে

অস্ত্র ও তাজা কার্তুজ রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যারিস্টার মো. জাকি উল্লাহ বাহারসহ (৫৮) চার আসামির দুই দিন করে পুলিশ রিমা...

২০২৬-০৮-২৪ ১৭:৩১

ভ্যানচালক হত্যাচেষ্টার মামলায় নাসার নজরুল ইসলাম গ্রেপ্তার

আইন-আদালত

ভ্যানচালক হত্যাচেষ্টার মামলায় নাসার নজরুল ইসলাম গ্রেপ্তার

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চে...

২০২৬-০৮-২৪ ১৭:৩০

নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

আইন-আদালত

নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে দুজনে...

২০২৬-০৮-২৪ ১৩:০৫

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

আইন-আদালত

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৪১ মামলা

ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানী...

২০২৬-০৮-২০ ০৮:৪২