মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা নাছির

খানা-খন্দে দুর্ভোগ, নিজ অর্থায়নে সড়ক সংস্কারে ছাত্রদল নেতা নাছির

নোয়াখালীর সুবর্ণচরের গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহাল দশায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয়রা।

খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের সেই ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত ৯ কিলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করা হয়। এতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যেত। বিষয়টি দেখে নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরু করায় নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

এবিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, এ সড়কটি এলাকার মানুষের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ চরম ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের দুর্ভোগ কমাতে ভবিষ্যতেও পাশে থাকব। রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার মাধ্যম, সেই দায়িত্ববোধ থেকেই আমরা মাঠে আছি।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল খায়ের আকাশ, 
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক নুর হোসেন বাবু,
নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ,
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

আরও

ডোনাল্ড ট্রাম্প অবশেষে কতো টাকায় বিক্রি হলো

সারা দেশ

ডোনাল্ড ট্রাম্প অবশেষে কতো টাকায় বিক্রি হলো

বাংলাদেশ সহ বিশ্ব মিডিয়ায় ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'কে লালগালিচা সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়...

২০২৬-০৫-২৬ ১৭:৫৩

সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সারা দেশ

সোনারগাঁয়ে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চৈতি গার্মেন্টসের...

২০২৬-০৫-২৬ ১৭:৪৯

বগুড়ায় গরিব-দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সারা দেশ

বগুড়ায় গরিব-দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ সামনে রেখে বগুড়ায় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। ঈদ...

২০২৬-০৫-২৬ ১৭:৪৭

গাইবান্ধায় বধ্যভূমি আন্দোলনের প্রধান সংগঠক  মিঠু চৌধুরীকে শ্রদ্ধা- ভালোবাসায় স্মরণ

সারা দেশ

গাইবান্ধায় বধ্যভূমি আন্দোলনের প্রধান সংগঠক মিঠু চৌধুরীকে শ্রদ্ধা- ভালোবাসায় স্মরণ

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ আন্দোলনের প্রধান সংগঠক রাজনীতিক জিএম চৌধুরী মিঠুকে শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করেছেন অগ্রজ-অনুজ...

২০২৬-০৫-২৬ ১৭:৪৬

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন-আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সারা দেশ

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন-আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন। দেশের বিচার...

২০২৬-০৫-২৬ ১৭:৪৩