বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ: জাতিসংঘ

খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ: জাতিসংঘ

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর ইউরিয়ার দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সম্ভাব্য সার সংকটের মুখে পড়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।

ডব্লিউএফপির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ তার ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করে। বর্তমানে দেশটিতে মজুত থাকা ইউরিয়া অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণ করার মতোই রয়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ইউরিয়ার দাম বর্তমানে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটি উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে।

ডব্লিউএফপি আরও জানিয়েছে, চলমান এই সংকটের ফলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে আনসার আল্লাহ (হুথি)। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

গোষ্ঠীটির আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। হামলার শিকার জাহাজ দুটির নাম এনসেলিয়া (ENCELIA) এবং লায়লা (LAYLA)। এই অভিযানে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে ইরান। যার জেরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

আরও

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিলের প্রস্তুতি ইসির

জাতীয়

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, আগস্টে তফসিলের প্রস্তুতি ইসির

স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠানের লক্ষে এবং আগস্টে এই নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়...

২০২৬-০৭-২৩ ০৯:৪৭

সারা দেশে তীব্র গ্যাস সংকট,  শিল্পকারখানা সিএনজি পাম্প বন্ধপ্রায়

জাতীয়

সারা দেশে তীব্র গ্যাস সংকট, শিল্পকারখানা সিএনজি পাম্প বন্ধপ্রায়

তীব্র গ্যাস সংকটে সারা দেশ। শত শত শিল্পকারখানা, সিএনজি স্টেশন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কোথাও কো...

২০২৬-০৭-২৩ ০৯:১৪

আবাসন শিল্প পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করল রিহ্যাব

জাতীয়

আবাসন শিল্প পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করল রিহ্যাব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর...

২০২৬-০৭-২২ ২৩:১৯

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে সরকার সারা দেশে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কার্যক্রম শুরু করবে বলে জানি...

২০২৬-০৭-২২ ২৩:১৪

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহদী আমিন

জাতীয়

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহদী আমিন

তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে প্রধ...

২০২৬-০৭-২২ ২৩:১১

গাইবান্ধায় জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময়

জাতীয়

গাইবান্ধায় জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে নিয়ে জেলা কার্যালয়ে মতবিনিময় ও আ...

২০২৬-০৭-২২ ২২:২৪