সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

গাইবান্ধায় জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময়

গাইবান্ধায় জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে নিয়ে জেলা কার্যালয়ে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (২২ জুলাই) দুপুরের দিকে জেলার ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠিত শহীদ পরিবার নিয়ে মতবিনিময় সভায় জুলাই বিপ্লবে গাইবান্ধার ৬ জন শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।

সভায় বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য সাইফুল ইসলাম মন্ডল, মাওলানা সাইদুর রহমান, পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, শিবির সেক্রেটারি জনাব ফাহিম মন্ডল, জেলা শিবির অফিস সেক্রেটারি মিজানুর রহমান, মাছুম মিয়া, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জোবায়ের আলী, ফুলছড়ি উপজেলা জামায়াত সেক্রেটারি ক্বারী আমজাদ হোসাইন, সদর উপজেলা জামায়াত নেতা জনাব নুরুন্নবী সরকার প্রমূখ। 

শহীদ পরিবারগণের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা মোছা: শাহিনা বেগম। তিনি বলেন, "আমি আমার কলিজার টুকরা সন্তান সজলের স্বপ্ন পুরণ করবো ইনশাআল্লাহ। আজ শহীদদের নিয়ে অমর্যাদাকর কাজ করা হচ্ছে। আমি একজন বিপ্লবী সন্তানের মা। আমি প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো- এতে আমাকে যদি হাদীর মতো শহীদ হতে হয় তবুও পিছপা হবো না ইনশাআল্লাহ।"

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল করিম এমপি বলেন, "আমরা জুলাই শহীদদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি হয়তো শহীদের পিতা হতে পারি নাই কিন্তু আমার সন্তানরাও বিপ্লবের সময় মাঠে ছিলো। শহীদদের রক্তের বিনিময়ে আমরা এমপি হয়েছি। তাদের স্বপ্নের বাংলাদেশ গঠন করতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না, নতুন প্রজন্মের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ।

আরও

রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

জাতীয়

রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনে অংশগ্রহণকারী ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে। তাঁরা মার্জনা চেয়ে আবেদন করলে ত...

২০২৬-০৯-০৬ ১৪:২৮

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাতীয়

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২...

২০২৬-০৯-০৬ ১৩:৪৪

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নি...

২০২৬-০৯-০৬ ১৩:৩৬

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত : সংস্কৃতিমন্ত্রী

জাতীয়

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী ও মাগুরার ২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকের জন্য বরাদ্দকৃত...

২০২৬-০৯-০৬ ১৩:৩৩

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

জাতীয়

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকল...

২০২৬-০৯-০৬ ১২:০৯