শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইয়াকুব আলী মণ্ডল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের মরহুম ইমান আলী মণ্ডলের ছেলে।

এর আগে বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া মোড়ের চরনারায়ণপুর হাওয়া ভাটা সড়কসংলগ্ন এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে পাট শুকাচ্ছিলেন কৃষক ইয়াকুব আলী মণ্ডল। সংঘর্ষের তীব্র ধাক্কায় তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় পাংশা উপজেলা কৃষি কর্মকর্তাসহ ও আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ইয়াকুব আলী মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে স্বজনরা বৃহস্পতিবার সকালে তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে একই দিন বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাতিজা আলহাজ মণ্ডল জানান, দুর্ঘটনার পর তার চাচাকে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে বিকেলে তিনি মারা যান। রাতেই চরনারায়ণপুর গ্রামের বোয়ালিয়া বাংলাদেশ হাট কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বুধবারের সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশে থাকা ইয়াকুব আলী মণ্ডল গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কৃষক ইয়াকুব আলী মণ্ডলের মৃত্যুতে চরনারায়ণপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮