মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রিক্সা চালককে গণপিটুনি, পুলিশের হাতে সোপর্দ

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রিক্সা চালককে গণপিটুনি, পুলিশের হাতে সোপর্দ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামে প্রতিবেশীর ১১ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামে এক রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মীর ফারুক পরিবারসহ বলিদাপাড়া এলাকার একটি ভবনের সাবলেট বাসায় বসবাস করতেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, শনিবার রাতে একই ভবনের সাবলেটে বসবাসকারী এক প্রতিবেশীর ১১ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরদিন সকালে শিশুটি বিষয়টি তার মায়ের কাছে জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মীর ফারুককে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

সারা দেশ

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যান

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন ব...

২০২৬-০৯-০৭ ২২:০১

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁ...

২০২৬-০৯-০৭ ২২:০০

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২