রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কালবৈশাখীর তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ ও যোগাযোগ বিপর্যয়, চার উপজেলা অচল

কালবৈশাখীর তাণ্ডবে কুমিল্লায় বিদ্যুৎ ও যোগাযোগ বিপর্যয়, চার উপজেলা অচল

কুমিল্লার চান্দিনাসহ আশপাশের চারটি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শুরু হওয়া এই ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে এবং ট্রান্সফরমার বিকল হয়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন চান্দিনা, দেবীদ্বার, মুরাদনগর ও বরুড়া উপজেলায় প্রায় পৌনে সাত লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ঝোড়ো হাওয়ায় অসংখ্য গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হয়। কোথাও বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে আছে, আবার কোথাও ছিঁড়ে যাওয়া তারের ওপর গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে গেছে।

চান্দিনা পৌর এলাকার বাসিন্দা তানজির ইসলাম বলেন, “এত ভয়াবহ ঝড় সাম্প্রতিক বছরগুলোতে দেখিনি। বিকেল পর্যন্ত বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না—সবকিছু বিচ্ছিন্ন হয়ে গেছে।”

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ঝড়ে সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় কাজের পর বিকেল সাড়ে ৫টার দিকে চান্দিনা বাজার এলাকায় জাতীয় গ্রিড থেকে আংশিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী রাসেদুজ্জামান বলেন, “আমাদের টিম মাঠে কাজ করছে। অধিকাংশ এলাকায় ১–২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে যেসব এলাকায় ক্ষতি বেশি, সেখানে মেরামতে সময় লাগতে পারে।”

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো সংগ্রহাধীন রয়েছে। মাঠ পর্যায়ের তথ্য পাওয়া গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২