বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

জ্বালানি সংকটে পোশাকশিল্পে উৎপাদন কমেছে ৩০ শতাংশ: বিজিএমইএ

জ্বালানি সংকটে পোশাকশিল্পে উৎপাদন কমেছে ৩০ শতাংশ: বিজিএমইএ

জ্বালানি সংকটের কারণে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিজিএমইএ নেতাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তারা জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করলেও পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে সময়মতো পণ্য উৎপাদন ও জাহাজীকরণ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে চুক্তি রক্ষা করাও কঠিন হয়ে পড়ছে।

এদিকে জ্বালানি সংকটের প্রভাবে কাঁচামালের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় সামগ্রিক উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলে এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে।

বৈঠকে বিজিএমইএ নেতারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

আরও

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অর্থনীতি

বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা। তিনি বলেন,...

২০২৬-১০-০৩ ২২:২৬

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের চার গুদাম সিলগালা

অর্থনীতি

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের চার গুদাম সিলগালা

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের প্রতিষ্ঠান টস বন্ড প্রাইভেট লিমিটেডে অভিযান চালিয়ে চারটি গুদা...

২০২৬-১০-০২ ১৪:৪৫

পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে টাগবোট নির্মাণ

অর্থনীতি

পায়রা বন্দরের জন্য খুলনা শিপইয়ার্ডে টাগবোট নির্মাণ

পায়রা বন্দরে জাহাজের বার্থিং, টোয়িং ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য দেশীয় প্রযুক্তিতে ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট...

২০২৬-০৯-২৮ ২৩:০৯

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

অর্থনীতি

প্রাইম ব্যাংক অটো ফেস্টে বিওয়াইডি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

গ্রাহকদের বিওয়াইডি গাড়ির আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সুবিধা সরাসরি দেখার এবং অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিতে প্রাইম ব্যাংকের...

২০২৬-০৯-২৮ ১৯:৪২

কাঁচা চালানে বিক্রয় ৬২১ কোটি, ভ্যাট ফাঁকি ৩৫.৬৫ কোটি

অর্থনীতি

কাঁচা চালানে বিক্রয় ৬২১ কোটি, ভ্যাট ফাঁকি ৩৫.৬৫ কোটি

বিক্রয়সংক্রান্ত কাঁচা চালান পর্যালোচনা করে ৬২১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকার পণ্য বিক্রয়ের তথ্য পেয়েছে ঢাকা পূর্ব কাস্ট...

২০২৬-০৯-২৭ ২২:৪২