শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

“জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬” উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

“জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬” উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি

রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অদ্য ০৫ আগষ্ট ২০২৬ খ্রি. 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' উপলক্ষ্যে রাজবাড়ী জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রাজবাড়ী জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে সকাল ১০:০০ ঘটিকায় রজনীগন্ধা পৌর মিলনায়তন কক্ষে জেলা প্রশাসন, রাজবাড়ী কর্তৃক আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মহোদয়। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি জুলাই আন্দোলনের শহীদদের দেশের জন্য তাদের এই মহান ও ঐতিহাসিক আত্মত্যাগকে বিনম্র চিত্তে স্মরণ করেন। 

তিনি তাঁর বক্তব্যে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও পেশাদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

আরও

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

সারা দেশ

জিপিএ-৫ পেয়েও অনিশ্চয়তায় ছিল ইসমাইল, পাশে দাঁড়ালেন ফেনীর ডিসি

এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেও আর্থিক অনিশ্চয়তায় ছিল মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির। এবার ত...

২০২৬-১০-০৮ ২০:২৯

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

সারা দেশ

হালাল ব্যবসা, সৎ লেনদেন ও দ্বিনদারি- কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা

পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের প্রধান উৎস। এতে মানুষের পার্থিব ও পারলৌকিক জীবনের কল্যাণের জন্য প্রয়োজনীয় নানা দিক...

২০২৬-১০-০৮ ১৯:৪৬

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

সারা দেশ

গাইবান্ধায় রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীন নির্মাণ করার জের ধরে মোয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাস্তা বন্ধ করে প্রাচীন নির্মাণ করার জের ধরে জহুরুল ইসলাম প্রধান ( ৫০) নামের একজন মোয়াজ...

২০২৬-১০-০৮ ১৯:৩০

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

সারা দেশ

রাঙামাটিতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৮০০ রোগী

পাহাড়ের সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার...

২০২৬-১০-০৮ ১৯:২৩

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

সারা দেশ

বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ

বান্দরবকনে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং বান্দরবানকে মাদকমুক্ত করার দ...

২০২৬-১০-০৮ ১৯:২০

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

সারা দেশ

তালতলীতে ভিডব্লিউবি কার্ডে টাকা আদায়ের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোটবগী ইউনিয়নের ভিজিডি কর্মসূচির পরিবর্তিত বই বিতরণে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়...

২০২৬-১০-০৮ ১৯:১৮