বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ: (ফরিদপুরের এসপি)

জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ: (ফরিদপুরের এসপি)

জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দিতে পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘ফেলে আসা সব অপবাদ ও ভুলত্রুটি পেছনে ফেলে জনগণের আস্থা অর্জনে কাজ করতে চাই। জনগণের জানমালের নিরাপত্তাসহ তাদের সব ধরনের সুবিধা-অসুবিধায় আইনশৃঙ্খলা বাহিনীকে পাশে পাবেন।’

ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, মাদক, ছিনতাই, যানজট, চুরি, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব সমস্যা সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশকে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।

শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, আগামী মাস থেকে সবার সহযোগিতা নিয়ে ফরিদপুর শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ডিআইওয়ান মোশারফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

সারা দেশ

কানিহাটি চা বাগানে কর্মবিরতি, পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে বাগান পঞ্চায়েত কমিটির অপসারণ এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা সাপ্তা...

২০২৬-০৮-২০ ১৯:৩১

নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

সারা দেশ

নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্...

২০২৬-০৮-২০ ১৯:৩০

সরকারি রাস্তা দখল করে কাঠ রাখায় সোনারগাঁয়ে তিন টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

সারা দেশ

সরকারি রাস্তা দখল করে কাঠ রাখায় সোনারগাঁয়ে তিন টিম্বার প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় সরকারি রাস্তা দখল করে গাছ কেটে ফেলে রাখায় তিনটি টিম্বার প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিম...

২০২৬-০৮-২০ ১৮:৫৫

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় রাইচ মিলের মটর চোর সন্দেহে মো: জজ আলী বিশ্বাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী কে গ্র...

২০২৬-০৮-২০ ১৮:৫৪

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে অরণ্যের সবুজ উৎসবে সাড়ে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশবাদী সংগঠন অরণ্যের...

২০২৬-০৮-২০ ১৮:৫৩