রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জনবল সংকটে ধুঁকছে রাজবাড়ীর সরকারি মুরগি খামার, হ্যাচারি বন্ধ ২৯ বছর

জনবল সংকটে ধুঁকছে রাজবাড়ীর সরকারি মুরগি খামার, হ্যাচারি বন্ধ ২৯ বছর

রাজবাড়ীর একমাত্র সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারটি ২৯ বছর ধরে হ্যাচারি কার্যক্রম বন্ধ রেখে এখন অনেকটা খুঁড়িয়ে চলছে। দীর্ঘদিনের সংস্কারহীনতায় জরাজীর্ণ হয়ে পড়েছে খামারের ভবন, শেড ও বিভিন্ন অবকাঠামো। তার ওপর ১৪টি পদের বিপরীতে কর্মরত মাত্র চারজন।

২০১৪ সাল থেকে শূন্য ব্যবস্থাপকের পদেও চলছে ভারপ্রাপ্ত দিয়ে কাজ। ফলে একদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, অন্যদিকে সরকারি অর্থে গড়ে ওঠা কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও বাচ্চা লালন-পালন করে বিক্রি কার্যক্রম চালু রেখেছে প্রতিষ্ঠানটি।

খামার সূত্রে জানা গেছে, রাজবাড়ী শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকার ভবানীপুর গ্রামে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে প্রায় ২ দশমিক ৮৮ একর জমির ওপর ১৯৮১-৮২ সালে খামারটি প্রতিষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রতিষ্ঠানটি পরিচালনা করে। শুরুতে সরকারি হাঁস-মুরগির খামার হিসেবে হ্যাচারি কার্যক্রমসহ এর যাত্রা শুরু হলেও ১৯৯৭ সালে হ্যাচারি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সরকারি আদেশে এর নাম পরিবর্তন করে ‘সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার’ করা হয়। কিন্তু নামের সঙ্গে ‘প্রজনন’ থাকলেও বর্তমানে এখানে মুরগি প্রজনন হচ্ছে না।

জনবল ও অবকাঠামোগত সংকটের মধ্যেও খামারটি পার্শ্ববর্তী জেলা থেকে একদিনের বাচ্চা এনে লালন-পালন করে বিক্রি করছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ২০ হাজার বাচ্চা লালন-পালন করে বিক্রির লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ১৮ হাজার ৭০টি বাচ্চা বিক্রি হয়েছে। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে ২০ হাজার ১৫০টি বাচ্চা লালন-পালন করে বিক্রির মাধ্যমে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে ১৪ হাজার ২০০টি বাচ্চা বিক্রি হয়েছিল, যা ছিল লক্ষ্যমাত্রার ৭১ শতাংশ।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯