ঘটনাস্থল থেকে আহতবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সাগরের মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ।
নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানিয়েছে, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ও ব্যবসায়ী সোহেল হোসেন বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন। মটোসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে ছিটকে পরে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশালের শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। সোহের আশঙ্কা জনক অবস্থার চিকিৎসাধীন রয়েছেন।