শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ঝালকাঠি শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার সকাল ১০টায় শহরের বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
 

এ সময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দীন, এনডিসি উবায়দুর রহমান সাহেল, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অভিযানকালে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমিয়ে না রাখার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। 

বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রেন ও বিভিন্ন স্থানে জমে থাকা পানির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; এডিস মশার বংশবিস্তার রোধে ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি নাগরিকদেরও নিয়মিত সচেতন থাকতে হবে।

 

আরও

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

সারা দেশ

মাগুরায় ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ উপলক্ষে গ্রাম্য মেলা ও লালন সংগীত আয়োজন করা হ...

২০২৬-১০-০২ ২২:৩৭

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

সারা দেশ

গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীরঙ্গনা ফুলমতিকে শেষ বিদায়

গাইবান্ধার বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। গার্ড অব অনার শেষে তাকে ধর্মীয়...

২০২৬-১০-০২ ২২:২৮