সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে কৃষকের ইজারাকৃত জমির পটল গাছ জোরপূর্বক কেটে দিল মালিকপক্ষ

জীবননগরে কৃষকের ইজারাকৃত জমির পটল গাছ জোরপূর্বক কেটে দিল মালিকপক্ষ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এক কৃষকের ইজারাকৃত এক বিঘা জমির পটলের মাচা ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জমির মালিকপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক বশির উদ্দিন সন্তোষপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক বশির উদ্দিন দীর্ঘ পাঁচ বছর ধরে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম খানের জমি প্রতি বছর ২০ হাজার টাকার বিনিময়ে ইজারা নিয়ে চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি নুরুল ইসলাম খানের মৃত্যুর পর তার চার ছেলে মামুন খান, মিজানুর, মোস্তাক ও রাসেলের মধ্যে জমি বণ্টন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে গত শুক্রবার মিজানুর ও মোস্তাক ট্রাক্টর দিয়ে জোরপূর্বক বশির উদ্দিনের এক বিঘা জমির পটলের মাচা মাটির সাথে মিশিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে কৃষকের প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক বশির উদ্দিন বলেন, আমি গরিব মানুষ। অনেক কষ্ট করে পাঁচ বছর ধরে এই জমি ইজারা নিয়ে চাষ করি। সম্প্রতি তারা আমাকে জমি ছেড়ে দিতে বলে। আমি অনুরোধ করেছিলাম, জমিতে পটল ধরেছে কিছুদিন সময় দিলে ফসল তুলে জমি বুঝিয়ে দেবো। কিন্তু তারা আমার কথা না শুনে ট্রাক্টর দিয়ে সব গুঁড়িয়ে দিয়েছে।

কৃষকের ভাই মোতালেব হোসেন বলেন, আমরা গরিব মানুষ, চাষাবাদই আমাদের ভরসা। আমার ভাই অনেক কষ্ট করে এই ফসল ফলিয়েছে। মালিকপক্ষের পারিবারিক দ্বন্দ্বের কারণে আমাদের এত বড় ক্ষতি হলো। আমরা ক্ষতিপূরণ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭