মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবক আটক, ১ বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জীবননগরে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লাদেন (২৫) এবং কিরণ মল্লিকের ছেলে অনিক মল্লিক (২৩)।

​পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আবু জাফরের নেতৃত্বে মনোহরপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মাদকদ্রব্যসহ লাদেন ও অনিককে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আসামিদের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ায় চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে আনা মাদক অপরাধের সত্যতা প্রমাণিত হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুটি ধারায় আসামিদের ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। রায়ের পরপরই সাজাপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​এদিকে জীবননগর উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের এই তাৎক্ষণিক অভিযান এবং আদালতের দ্রুত রায়কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এসআই সেকেন্দার আবু জাফরের একের পর এক মাদকবিরোধী অভিযানে এলাকার মাদক কারবারিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসী।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

সারা দেশ

শিশু অধিকার নিশ্চিতে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি বর্ণাঢ্য র‍্যালি

শিশু অধিকার প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি...

২০২৬-১০-০৫ ১৯:২৩