মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জীবিত মেয়েকে নিতে আসার কথা ছিল, এখন লাশ নিতে হলো : বৃষ্টির বাবা

জীবিত মেয়েকে নিতে আসার কথা ছিল, এখন লাশ নিতে হলো : বৃষ্টির বাবা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বলেছেন, মেয়েকে এভাবে মরদেহ হয়ে দেশে ফিরতে হবে—এ জন্য আমি প্রস্তুত ছিলাম না। পরিবারের প্রত্যাশা ছিল, আগামী ১৭ জুলাই রাতে বৃষ্টি দেশে ফিরবেন এবং তারা বিমানবন্দরে তাকে বরণ করে নেবেন। কিন্তু তার আগেই তাকে নিতে আসতে হলো, তবে জীবিত নয়, মরদেহ হিসেবে।

শনিবার (৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেয়ে বৃষ্টির মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের কাছে আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন আকন বলেন, ছোট বেলা থেকেই বৃষ্টির উচ্চাকাঙ্ক্ষা ছিল অনেক বড় কিছু করার। অত্যন্ত পরিশ্রম করে পড়াশোনা করতেন তিনি। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞানেও ছিলেন সমৃদ্ধ। কোরআন-হাদিস সম্পর্কে ভালো জ্ঞান ছিল তার এবং নামাজ-কালামে কখনো অবহেলা করেননি। একপর্যায়ে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে যান বৃষ্টি। সেখানে পড়াশোনা শেষে দেশে ফিরে মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল তার। বিশেষ করে গ্রামের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, গ্রামের বাড়িতে বৃষ্টির নকশা করা একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। পরিবারের আশা ছিল, দেশে ফিরে মেয়েই বাড়িটি উদ্বোধন করবেন। সেই স্বপ্ন আর পূরণ হলো না। তার স্বপ্ন ছিল ‘ড. নাহিদা সুলতানা বৃষ্টি’ নামে পরিচিত হওয়া। যদিও তিনি একটি সনদ অর্জন করেছেন, সেটি এসেছে মরণোত্তরভাবে।

কান্নাজড়িত কণ্ঠে জহির উদ্দিন আকন বলেন, আমি সবার কাছে মেয়ের জন্য দোয়া চাই। একই সঙ্গে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করি। অভিযুক্ত ব্যক্তি একজন কুখ্যাত ঘাতক এ কথা বিশ্ববাসী জানে। বাংলাদেশের প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকেও যেন হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করার বিষয়ে জোরালো অবস্থান নেওয়া হয়, সেই প্রত্যাশা জানাই।

এর আগে, সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার মা-বাবা, ভাই, মামাসহ পরিবারের অন্য সদস্যরা।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫