মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জাতীয় মৎস পক্ষের আয়োজনে ঝালকাঠিতে নৌকা বাইচ অনুষ্ঠিত

জাতীয় মৎস পক্ষের আয়োজনে ঝালকাঠিতে নৌকা বাইচ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশ আর আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে মুখর হয়ে উঠেছিল ঝালকাঠির সুগন্ধা নদীর তীর।

 মঙ্গলবার বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর সমাপনী, মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে বিকেল লঞ্চঘাট এলাকা থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। ৯টি নৌকায় সদর উপজেলার ৯টি দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। 

বাইচে অংশগ্রহণকারীদের নিরাপত্তার সুবিধার্থে নৌপুলিশ ও ফায়ারসার্ভিসের পৃথক দুটি দল নৌ-বিহারে উপস্থিত ছিলো। মিনিপার্ক সংলগ্ন এলাকায় নৌকা বাইচ সমাপ্ত হলে প্রথম স্থান অধিকার করে মাহবুব সিকদার নেতৃত্বাধীন ধানসিড়ি গ্রুপ, দ্বিতীয় স্থান অধিকার করে চান মিয়া হাওলাদারের নেতৃত্বাধীন গাবখান গ্রুপ এবং তৃতীয় স্থান অধিকার করেন সোবাহান হাওলাদারের নেতৃত্বাধীন জাঙ্গালিয়া গ্রুপ। 
 

পরে মিনিপার্কে বিজয়ীদের পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিপ্তরের বিভাগীয় উপ পরিচালক মো. মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার, জেলা মৎস্য অফিসার মো. এনামুল হকসহ আরো অনেকে। 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯