শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো সাংবাদিক কন্যা অরণী

জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ পেলো সাংবাদিক কন্যা অরণী

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে হলদে পাখিদের ‘নীল কমল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। যশোর থেকে অ্যাওয়ার্ড পেয়েছে সাংবাদিক মারুফ কবীরের কন্যা ইশাল কবীর অরণী। অরণী যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি) দেশের দশটি অঞ্চলের পদকপ্রাপ্ত ৫৭ হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। নীল কমল অ্যাওয়ার্ড মূলত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ ‘হলদে পাখিদের’ দেওয়া একটি সম্মানজনক জাতীয় পুরস্কার।

হলদে পাখি কার্যক্রমে (গার্ল গাইডসের প্রাথমিক শাখা) দেশজুড়ে অসাধারণ কৃতিত্ব, নেতৃত্ব ও সমাজসেবামূলক অবদানের জন্য প্রতি বছর বাছাইকৃতদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

উল্লেখ্য, যশোর থেকে মোট ৫ জন  অ্যাওয়ার্ড পায়। এরমধ্যে  যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ইশাল কবীর অরণী, ফাতেমা তুজ জান্নাত ও নওশীন তাবাসসুম সারা, মধুসূদন তারা প্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের তোফাই জান্নাত তিফলা এবং এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিন রহমান ইশারা।

আরও

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

সারা দেশ

পিরোজপুরে স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দ স্কুল ফিডিংয়ের দুধ চুরির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের কারণে ছাত্রদল নেতা না...

২০২৬-১০-০২ ১৭:৫৭

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪