শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আইন-আদালত

জামিন শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

জামিন শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

 

চট্টগ্রামে আসামির জামিন শুনানিতে অসংলগ্ন কথা বলা ও অস্বাভাবিক আচরণের অভিযোগে শাহেদুল হক নামের এক আইনজীবীর ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এ নির্দেশ দেন। পরদিন (বৃহস্পতিবার) বিষয়টি জানাজানি হয়।

 

আদালত ও আইনজীবী সূত্রে জানা গেছে, নগরের হালিশহর থানার একটি নালিশি মামলায় আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন তার আইনজীবী শাহেদুল হক। শুনানির শুরুতে বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী আদালতকে জানান, আসামির আইনজীবী আদালতে আসতে চাচ্ছেন না। এ সময় তিনি নিজেই আসামির জামিন শুনানি করতে চান এবং এতে বাদীর কোনো আপত্তি নেই বলে আদালতকে জানান।

তবে বিচারক বলেন, জামিন শুনানির সময় আসামির আইনজীবীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। পরে বিকেলে দিকে আইনজীবী শাহেদুল হক এজলাসে প্রবেশ করেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, শুনানির সময় শাহেদুল হকের কথা জড়িয়ে যাচ্ছিল। তার পোশাকও পরিপাটি ছিল না। তিনি আদালতে অসংলগ্নভাবে বলেন, আসামি ভুল করেছে, আর এমন করবে না। আমি আদালতের কাছে জামিনের প্রার্থনা করছি। তার শারীরিক অবস্থা ও কথাবার্তা দেখে আদালতের কাছে প্রতীয়মান হয়, তিনি মদজাতীয় কিছু পান করে অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এরপর আদালত তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করার নির্দেশ দেন।

 

আদালতের আদেশে আরও বলা হয়েছে, ডোপ টেস্টের জন্য আইনজীবী শাহেদুল হককে জরুরি ভিত্তিতে চমেক হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আদেশের অনুলিপি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চমেক হাসপাতালের পরিচালক এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত এক আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ দিয়েছেন। তবে এখনও এ বিষয়ে কোনো প্রতিবেদন পাইনি।

আরও

আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

আইন-আদালত

আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো...

২০২৬-১০-০৬ ১৫:৫৯

সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

আইন-আদালত

সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরে গার্মেন্টসকর্মী সাইমুন হত্যা মামলায় তিন ছিনতাইকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ছিনতাই করা মো...

২০২৬-১০-০৬ ১৩:৪১

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীকে ৩ বছর করে কারাদণ্ড

আইন-আদালত

চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও স্ত্রীকে ৩ বছর করে কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তি...

২০২৬-১০-০৫ ২০:১৪

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

আইন-আদালত

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের ওপর...

২০২৬-১০-০৪ ২০:৩১

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

আইন-আদালত

আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে সিএমএম আদালতে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের হাতাহাতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার...

২০২৬-১০-০৪ ১৬:৩১

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আইন-আদালত

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরব না’: আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান

আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামানোর সময় নিরাপত্তার জন্য হেলমেট পরানো নিয়ে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন...

২০২৬-১০-০৩ ১৫:০০