রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে : নুরুল হক নূর

জামায়াতে ইসলামীর উত্থান বাংলাদেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নূর বলেন, দুর্বৃত্তরা, পতিত ফ্যাসিস্টরা এবং তাদের সঙ্গে সুর মিলিয়ে যারা কথা বলছে, তারা ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তির একটি অংশও একই ধরনের কথা বলছে। এসবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খুঁজে দেখা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে রাজপথে ছিল। বর্তমানে দলটির ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সচেতন তরুণ ও প্রগতিশীল জনগোষ্ঠীকে বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

নুরুল হক নূর বলেন, জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মুখে ফেলা

এসময় জামায়াত-শিবিরের যেকোনো ধরনের ‘আস্ফালনের’ বিরুদ্ধে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।

মিরপুরের ক্লিনিক দুর্ঘটনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির প্রসঙ্গেও কথা বলেন নুরুল হক নূর। তিনি বলেন, সালমান মুক্তাদির দেশের তরুণদের মধ্যে জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। তার প্রতি মানুষের যে সংহতি ও সমবেদনা দেখা গেছে, তা ইতোমধ্যে সবার নজরে এসেছে।

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন ও লংমার্চ প্রসঙ্গে নুরুল হক নূর বলেন, একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এখনো সাড়ে ছয় মাসের মতো সময় পার করেছে। এই সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি দেওয়া হলে এর সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্টরা আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেতে পারে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জনগণের স্বার্থকে বিবেচনায় রাখা প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

সারা দেশ

চীন-যুক্তরাষ্ট্রের ৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমানোর চুক্তি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে চলতি সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকের পর ৩০ বিলিয়ন ডলারের...

২০২৬-০৯-২৭ ১৮:৩৭

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

সারা দেশ

বিশ্ব নদী দিবস ‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’ বিষখালী নদীর তীরে 'নদী সুরক্ষার' দাবিতে মানববন্ধন

‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী...

২০২৬-০৯-২৭ ১৮:৩০

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

সারা দেশ

নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চন্দনা নদীর তীরবর্তী এলাকা থেকে সরকারি গাছ কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তেঁতুলিয...

২০২৬-০৯-২৭ ১৮:২৬

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

সারা দেশ

মীরসরাইয়ে ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত

২০২৬-২০২৭ অর্থবছরে মীরসরাই উপজেলার নির্বাচিত অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেল...

২০২৬-০৯-২৭ ১৮:২০

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

সারা দেশ

ময়মনসিংহে ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ: হত্যার রহস্য উদঘাটন

ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভে...

২০২৬-০৯-২৭ ১৭:৫৪

পাকিস্তান থেকে ঢোকা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

সারা দেশ

পাকিস্তান থেকে ঢোকা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রো...

২০২৬-০৯-২৭ ১৭:৫০