বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইউটিউব দেখে ব্লাক রাইস চাষে রহমতের বাজিমাত

ইউটিউব দেখে ব্লাক রাইস চাষে রহমতের বাজিমাত

ইউটিউব দেখে ব্লাক রাইস চাষ করে সাফল্যের মুখ দেখেছেন নড়াইলের কালিয়া উপজেলার এক কৃষক। নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের কৃষক রহমত আলী উত্তর অঞ্চল থেকে অনলাইনের মাধ্যমে এক কেজি ব্লাক রাইস ধানের বীজ সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে আবাদ শুরু করেন। তিনি প্রচলিত সাধারণ ধানের মতোই ১০ শতাংশ জমিতে চাষ করেন। চাষাবাদে তার মোট খরচ হয়েছে প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা, যা সাধারণ ধান চাষের মতোই। ব্যতিক্রমী এই উদ্যোগ এখন স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। কৃষক রহমত আলী বলেন, “আমি ইউটিউব ও বিভিন্ন কৃষিভিত্তিক চ্যানেল দেখে ব্লাক রাইস চাষে উৎসাহিত হই। পরে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করি। পরবর্তীতে উত্তর অঞ্চল থেকে অনলাইনে ব্ল্যাক রাইসের বীজ সংগ্রহ করে চাষ শুরু করি। ধানের ফলনও খুব ভালো হয়েছে।”

তিনি আরও বলেন, ব্লাক রাইস পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ কারণেই আমি এই ধান চাষে আগ্রহী হই। স্থানীয় অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেছেন তার আমার কাছ থেকে বীজ নিয়ে তারাও বø্যাক রাইস চাষ শুরু করতে চান।”

উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ব্লাক রাইস ক্ষেত পরিদর্শন করে জানান, ১০ শতাংশ জমিতে প্রায় ৫ থেকে সাড়ে ৫ মণ ধান উৎপাদন হতে পারে। বাজারে প্রতি মণ বø্যাক রাইস ধানের দাম সাড়ে ৪ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা, যা সাধারণ ধানের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি। এতে করে অল্প জমিতেই উল্লেখযোগ্য লাভের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষক রহমত আলীর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরাও তার জমি দেখতে ভিড় করছেন। অনেকেই বø্যাক রাইস চাষে আগ্রহ প্রকাশ করছেন।

স্থানীয় এক কৃষক বলেন, “আমি শুনতে পেরেছি যে এখানে ব্লাক  রাইস ধান চাষ করা হয়েছে। আমি দেখতে আসছি। এই সম্পর্কে আমার টুক টাক ধারণা আছে। আমারও চাষ করার ইচ্ছা আছে। আমি এখান থেকে বীজ সংগ্রহ করে আগামীতে বø্যাক রাইস ধানের চাষ করব।”
 
উপজেলা কৃষি বিভাগ জানায়, “রহমতের উৎপাদিত ধান থেকে বীজ সংগ্রহ করে এলাকায় এই নতুন ধানের (ব্লাক রাইস) চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।”

পুষ্টিবিদদের মতে, “ব্লাক রাইস শুধু উচ্চমূল্যের ফসলই নয়, এটি স্বাস্থ্যসম্মত খাদ্য হিসেবেও গুরুত্বপূর্ণ। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, বিশেষ করে অ্যান্থোসায়ানিন, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।”

আরও

মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনর্ব্যবহার, জরিমানা ১ লাখ

সারা দেশ

মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনর্ব্যবহার, জরিমানা ১ লাখ

মেয়াদোত্তীর্ণ ও বাজার থেকে ফেরত আসা বিস্কুট-পাউরুটি গুঁড়া করে নতুন করে বেকারি পণ্য তৈরির অভিযোগে বগুড়া সদরের একটি বেকারি...

২০২৬-০৭-২২ ২২:২২

ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি

সারা দেশ

ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি

“ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বিএনপি সরকারের সময়ে কাজ চলবে না” কঠোর হুঁশিয়ারি দিলেন নড়াইল-১ আসনের...

২০২৬-০৭-২২ ২২:১২

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

সারা দেশ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

রাজবাড়ীর পাংশায় থ্রি-হুইলার (মাহেন্দ্র) কে সাইড দিতে গিয়ে ট্রাকের সাথে যাত্রীবাহী পরিবহনের (বাস) সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘ...

২০২৬-০৭-২২ ১৯:২৮

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

সারা দেশ

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (২২...

২০২৬-০৭-২২ ১৯:১৯

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সারা দেশ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের আর্থিক চাপ কমাতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স...

২০২৬-০৭-২২ ১৯:১২

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

সারা দেশ

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্ত...

২০২৬-০৭-২২ ১৮:৫২