বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানকে ‘প্রস্তরযুগে’ ফেরানো হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানকে ‘প্রস্তরযুগে’ ফেরানো হয়েছে, দাবি ট্রাম্পের

ইরানকে অনেকাংশে প্রস্তরযুগে ফিরিয়ে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সক্ষমতা বহুলাংশে ধ্বংস করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, তাদের যা কিছু অবশিষ্ট ছিল, তারও অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন, তাদের সামরিক বাহিনীর ১৫৯টি জাহাজ ছিল। এসব জাহাজকে এখন সমুদ্রের নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইরানের ২০০টি উড়োজাহাজ ছিল। তাদের সব উড়োজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের রাডার নেই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং অস্ত্র তৈরির সক্ষমতাও বহুলাংশে শেষ হয়ে গেছে। দেশটির প্রায় ৮৪ শতাংশ সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন, তারা প্রায় পুরোপুরি শেষ হতে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সুতরাং চার মাস আগের তুলনায় তারা এখন সম্পূর্ণ ভিন্ন একটি দেশে পরিণত হয়েছে। চার মাসে আমরা তাদের অনেকটাই প্রস্তরযুগে ফিরিয়ে এনেছি।

তিনি বলেন, তবে একথাও ঠিক যে, তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে এবং সামান্য সক্ষমতাও রয়েছে। কিন্তু তাদের বহুলাংশে এক ভিন্ন যুগে ফিরিয়ে আনা হয়েছে।

ট্রাম্প বলেন, ইরান মধ্যপ্রাচ্যের গুণ্ডা ছিল। তারা এখন আর আমাকে ধমকাতে পারবে না।

এর আগে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে আবারও অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর অবরোধ পুনরায় আরোপ করা হয়েছে। এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্র অর্থ আদায় করবে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে।

তিনি আরও লিখেছেন, সে হিসেবে এবং ন্যায্যতার খাতিরে বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যয়ের জন্য কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে।

সূত্র: আল জাজিরা

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮